বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

খাগড়াছড়িতে যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবু চাকমা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু চাকমা জেলা সদরের গিরিফুল এলাকার খুনজি লাল চাকমার ছেলে। এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে খাগড়াছড়ি থানায় মামলা করেছেন।
মামলার সূত্রে জানা যায়, বাবু চাকমা জেলা সদরের সিঙ্গিনালা এলাকার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। পরে ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ গত বছরের ২৬ ডিসেম্বর এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেয়া হয়। কিন্তু উল্টো সালিশের মাধ্যমে ভুক্তভোগী মেয়েকে দায়ী করে ১১শ টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, বাবু চাকমা অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ড ও স্কটল্যান্ডে নতুন লকডাউন
পরবর্তী নিবন্ধদিলদার উদ্দীন