বিস্ফোরক মামলা লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় আবু বক্কর ছিদ্দিক (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু বক্কর ছিদ্দিক উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সি পাড়ার আবদুল গণির পুত্র ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৩টি বিস্ফোরক মামলায় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ইউপি সদস্যকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রে কঠিন চীবর দান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘ট্রান্সলেশন স্টাডিজ’ শীর্ষক কর্মশালা