বিসিবি সভায় যেসব সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

বিসিবি পরিচালনা পর্ষদের ম্যারাথন এই সভায় কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নীতিগতভাবে, পরিকল্পনা নেওয়া হয়েছে কয়েকটি উদ্যোগের। রাতে সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলি সম্পর্কে জানান বিসিবি পরিচালক মোখসেদুল কামাল। বিসিবি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছিল তার। সমপ্রতি তিনি পেয়েছেন মিডিয়া কমিটির ভারও। সবমিলিয়ে শনিবার রাতে শেষ হওয়া বোর্ড সভার সিদ্ধান্তগুলি এক নজরে : .বিসিবির ‘এইচআর পলিসি’ গ্রহণ করা হয়েছে। ২. জাতীয় নির্বাচক কমিটির চূড়ান্ত অনুমোদন। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক কমিটি কাজ শুরু করেছে এই মাসের শুরু থেকেই। ৩. সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক ও সহঅধিনায়কদের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকবেন মেহেদী হাসান মিরাজ, সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত টিটোয়েন্টি অধিনায়ক থাকবেন লিটন কুমার দাস, সহঅধিনায়ক সাইফ হাসান। ৪. ক্রিকেটার, আম্পায়ার ও সংশ্লিষ্টদের জন্য পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী বোর্ড সভায় তারা সম্ভাব্য প্রস্তাবনাগুলো দেবেন। ৫. ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে ক্লাবগুলোকে সভায় ডাকা হয়েছে আগামী বুধবার। ৬. আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে। ৭. ‘ডমেস্টিক ক্রিকেটার অ্যানালিটিক্যাল অ্যাপ’ তৈরি করা হয়েছে এবং সেটির উদ্বোধন করা হয়েছে। ৮. বিসিবির স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ৫৫ বছর বয়সী সাবেক ক্রিকেটার। ৯. উইমেন’স বিপিএল ও উইমেন’স কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ১০. বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’ নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোকে দ্রুত কার্যকরী করা হবে। ১২. সংবাদকর্মীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হবে। ক্রীড়া সাংবাদিকতায় দেশের বাইরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ এটি। ১৩. বিসিবির একটি স্পোর্টস জার্নাল বের করা হবে এবং প্রতি তিন মাস অন্তর এটি প্রকাশিত হবে। ১৪. আগের সংসদে বিসিবির দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতিসহ সমস্ত কাজের ক্ষেত্রে সহযোগিতা করার পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির জয়
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়া উন্নয়নে সবধরনের সহায়তার আশ্বাস