বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো এনএসসি

অ্যাডহক কমিটির সভাপতি তামিম, সদস্য ইসরাফিল খসরু

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩৩ অপরাহ্ণ

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হিসেবে থাকবেন তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবি’র নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্টের ভিত্তি নিয়ে করা সংবাদ সম্মেলন এসব তথ্য জানান এনএসসির পরিচালক আমিনুল এহসান।

এনএসসি পরিচালক বলেন, আগামী ৩ মাসের মধ্যে বিবিসির নির্বাচন আয়োজন করবে নতুন অ্যাডহক কমিটি। এখন থেকেই এই কমিটি কার্যকর হবে।

এদিকে, ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে রয়েছেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বরকলে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেম?
পরবর্তী নিবন্ধমোবাইল মেরামত না করায় চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা