৯ ঘণ্টার বোর্ড সভার পর পদত্যাগ করেছেন বিসিবির ৩ জন পরিচালক। সভা শেষেই পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান। পরে পদত্যাগ করেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এই নিয়ে ছয়জন পরিচালক। খবর বিডিনিউজের।
ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। এই তিনজনই শনিবার বিসিবির ম্যারাথন সভায় ছিলেন। সেখানে অনেক সিদ্ধান্তও হয়। কিন্তু এরপরই বোর্ড থেকে সরে গেলেন তারা। খবর বিডিনিউজের।
পদত্যাগের খবর নিশ্চিত করে শানিয়ান বলেন, ‘সবাই তো ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছে, আমি বলেছি ‘আননোন’ কারণের কথা। আপাতত আর কিছু বলতে চাই না।’














