‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। গতকাল মঙ্গলবার তৃতীয় দিন গতকাল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামসহ সারাদেশের কলেজগুলোতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা এ কর্মসূচি পালন করেন। এর আগে গত রোববার সকাল ৯ টা থেকে কর্মবিরতি শুরু করেন তাঁরা। চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজে কর্মরত প্রভাষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের কারণে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের কয়েক হাজার পদোন্নতি প্রত্যাশী মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরলেও দেখার কেউ নেই। কারও কারও চাকরির বয়স একই পদে ১২ বছর পার হয়ে গেছে। এই সমস্যাগুলো মন্ত্রণালয়কে সমাধানের দাবি জানালেও কর্তৃপক্ষের সাড়া নেই। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও বৈষম্যের প্রতিবাদে ক্ষুব্ধ কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। এখন চলছে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি।
বক্তব্য দেন, চট্টগ্রাম কলেজ প্রভাষক পরিষদের ৩৪তম ব্যাচের মুহাম্মদ রিয়াজুল হক সোহেল, ৩৫ ব্যাচের মুহিব কাদেরি, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ে ৩৪তম ব্যাচের আব্দুস সালাম, ৩৩ ব্যাচের আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ৩৪ ব্যাচের মেহেরুন্নেছা মিলি, ৩৫ ব্যাচের আব্দুল্লাহ আল মামুন। তাছাড়া ৩২ ব্যাচের সহকারী অধ্যাপক কৃতি চাকমা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












