বিষমুক্ত সবজি চাষ নিশ্চিত করা হোক

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কৃষি প্রধান দেশ হলেও পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের কৃষিতে প্রযুক্তিগত উৎকর্ষতার ছোঁয়া লাগেনি। আজও প্রান্তিক পর্যায়ে কৃষকরা ফসল উৎপাদনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করেন। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। যেহেতু এগুলো দীর্ঘদিন ফসলের মধ্যে থেকে যায়; সেহেতু যখন ভোক্তারা যখন এসব ফসল গ্রহণ করেন তখন ফসলের মধ্যে থাকা বিষ দেহে প্রবেশ করে এবং মারাত্মক রোগ ব্যাধি ঘটায়। তাছাড়া, সবচেয়ে আশঙ্কার বিষয় যে, আগুনে পোড়ালেও এইসব ফসলের মধ্যে থাকা বিষের বিষক্রিয়া কমে না। উপরন্তু, আমাদের কৃষকরা ও সচেতন নন। তারা একদম সনাতন পদ্ধতিতে এইসব কীটনাশক জমিতে প্রয়োগ করে থাকেন। এর ফলে এসব কীটনাশক বাতাসের মাধ্যমে নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে ফুসফুস অবধি চলে যায়। এতে করে শরীরে ক্যান্সার সহ নানাবিধ জটিল সমস্যা বাঁসা বাধে। একটা জরিপে দেখা গেছে যে, দেশে ক্যান্সার রোগীদের মধ্যে অধিকাংশই পেশায় কৃষক। যারা কিনা উন্মুক্তভাবে কীটনাশক প্রয়োগের মাধ্যমে এইসব রোগে আক্রান্ত হন। যা কোন ভাবেই কাম্য নয়। ভোক্তা এবং সাধারণ কৃষকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে এসব কীটনাশকের ব্যবহার বন্ধ করে বিষমুক্ত সবজি চাষে জোর দিতে হবে। এ ব্যাপারে সরকার এবং নীতিনির্ধারকদের এগিয়ে আসা উচিত।

ওবায়দুল মোস্তফা শিবলী

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধবিমল ঘোষ: শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধসময়, সংকট ও আমাদের দায়বদ্ধতা