বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনে কসমোপলিটান লায়ন্স ক্লাব

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

কসমোপলিটান লায়ন্স ক্লাবের উদ্যোগে গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস২০২৬ উদযাপন করা হয়। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর আবু বকর সিদ্দিকী, উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আশীষ ভট্টাচার্য্য, লায়ন্স জেলার জোন চেয়ারপার্সন১ লায়ন এম এইচ শাহ বেলাল, মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শেখর দত্ত, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন খলিল উল্লাহ, কসমোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার নাঈম সরওয়ার জিতু, সচিব লায়ন রিজভী রহমান, লায়ন তপন কুমার দাশ, লিও জেলা সহসভাপতি সিফাতুল ইসলাম, ট্রেজারার লিও নিক্সন, লিও ফাহিম, লিও প্রজ্ঞা, ক্লাব সভাপতি লিও জয়, লিও ঝলক, সচিব লিও আরাফাত, ট্রেজারার লিও ইশমাম, লিও রাখি, লিও দিঘী, লিও মুনতাহা, লিও তাসবীরসহ অনেকে।

অনুষ্ঠানে সচেতনামূলক র‌্যালি, লায়ন্স চক্ষু হাসপাতালে আগত প্রায় ২০০ রোগীদের ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং হেলথ কার্ড বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহজ পালন মানব জীবনে কল্যাণ বয়ে আনে
পরবর্তী নিবন্ধপিএসএল শেষ পারভেজ ইমনের