বিশ্ব স্বাস্থ্য দিবসে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেমিনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) এবং পেশাজীবী সেবাপ্রদানাকরী প্রতিষ্ঠান পিডব্লিউসি বাংলাদেশের যৌথ উদ্যোগে ইমাজিনিং অ্যা ডিজিটল ফিউচার ফর মেডিকেল এডুকেশন ইন বাংলাদেশ’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফয়সাল আইটি হাবে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডব্লিউসি বাংলাদেশের সহযোগী পরিচালক সাদাব মাহমুদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রন পিডব্লিউসি বাংলাদেশের সহযোগী পরিচালক সুমাইয়া আহমেদ ও প্রধান পরামর্শক সাইউর গোসাল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের সঞ্চালনায় সেমিনারে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৬ টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও মেডিকেল এডুকেশন ইউনিট প্রধান অংশগ্রহণ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ও বেসিক সায়ন্স এবং প্যারাক্লিনিক্যাল সায়ন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মেহেরুন্নিছা খানম, পরিচালক অর্থ মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, উপরেজিস্ট্রার মোহাম্মদ ইখতিয়ারুল হক, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সপ্তম গ্রেড ভুক্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুর ভরাটের চেষ্টা, অর্ধ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে টেকসই উন্নয়নে সহযোগিতার আশ্বাস