বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা”প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)’র উদ্যোগে গত ১৫ মার্চ চট্টগ্রামে এক সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেলফ এইডএর চেয়ারম্যান আ..ম কামরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দীন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। স্বাগত বক্তব্য রাখেন সিআরবি’র মহাসচিব ডিজাইনার কেজিএম সবুজ। মুখ্য আলোচক ছিলেন মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবুল হাশেম , আল্লামা রুমি সোসাইটির মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদ্দৌল্লাহ, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সিআরবি, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তাওহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মাহফুজুর রহমান ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী জিয়াউল হক খন্দকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নাজিম উদ্দিন বলেন, নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং ভোক্তার আস্থা অর্জন করা একটি দায়িত্বশীল বাজারব্যবস্থার অন্যতম শর্ত। পণ্যের গুণগত মান, সঠিক তথ্য প্রদান এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত না হলে ভোক্তা সুরক্ষা কখনোই পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে না। আলোচনা সভার আগে কাজীর দেউড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধবিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে না