বিশ্ব নাট্য দিবসে শোভাযাত্রা

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

সহিংস পৃথিবীর বিপরীতে মানবিক থিয়েটার’ শিরোনামে গতকাল শুক্রবার ২৭ মার্চ জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণে বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়। নাট্যজন, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীরা নাটকের বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন মুখোশ ইত্যাদি নিয়ে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ চৌধুরী।

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম সঞ্চালিত শুভেচ্ছা কথামালায় অংশ নেন, মুনির হেলাল, ম সাইফুল আলম চৌধুরী, রবিউল আলম, তাপস শেখর, মনসুর মাসুদ, সুচরিত চৌধুরী টিংকু ও হাসান জাহাঙ্গীর। সমাপনি বক্তব্য দেন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মণ্ডলির সদস্য মোসলেম উদ্দিন সিকদার। শুরুতে বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন নাট্যকর্মী গৌতম চৌধুরী। অনুষ্ঠানে নাটকের গান পরিবেশন করেন মঈন উদ্দিন কোহেল, বাপ্পা চৌধুরী। পাঠাভিনয়ে অংশ নেয় থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, উত্তরাধিকার, মঞ্চমুকুট নাট্যগোষ্ঠী, প্রতিনিধি নাট্য সমপ্রদায়। মোহাম্মদ কামরুল পুতুল ইসলামের গল্প ও পাপেট সৃজনে ‘ক্যানভাস পাপেট থিয়েটার’ পরিবেশন করে পাপেট নাটক ফড়িং রাজা। শেষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের নাট্যকলা বিভাগ, ১ম বর্ষ পরিবেশন করে সফদর হাশমি রচিত ও পার্থ প্রতীম মজুমদার নির্দেশিত পথনাটক মেশিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র স্বাধীনতার আবৃত্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ২৩নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময়