শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, চট্টগ্রাম এর উদ্যোগে অদ্য ১২–১০–২০২৩ তারিখ বিশ্ব দৃষ্টি দিবস উদ্্যাপন করা হয়। এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় ‘LOVE YOUR EYES AT WORK’।
আমরা যে পেশায় থাকি না কেন দৃষ্টি সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া একান্ত প্রয়োজন কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষ ভীষণ উদাসীন। বিশ্বব্যাপী চোখের যত্নের পাশাপাশি চোখের গুরুত্বের উপর গণসচেতনতা তৈরী হল বিশ্ব দৃষ্টি দিবসের মূল লক্ষ্য। দিবসটি উদ্্যাপন উপলক্ষে শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তার, অপ্টোমেট্রিস্ট, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল : চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে (সিইআইটিসি) বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালিসহ হাসপাতালে আগত রোগীদের মাঝে চোখের যত্ন নেয়ার গণসচেতনতা তৈরির আহবান জানানো হয়। অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সমস্যা সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার সিইআইটিসি চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডা. রাজীব হোসেন, অধ্যাপক ডা. খুরশীদ আলম, অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, প্রফেসর ডা. জেসমিন আহমেদ, ডা. নাসিমুল গনি চৌধুরী, ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. মেরাজুল ইসলাম, ডা. ফারজানা আক্তার চৌধুরী, ডা. তাহমিনা আক্তার, ডা. সোমা রানী রায়, ডা. তনিমা রায়, ডা. সুইটি বড়ুয়া প্রমুখ।









