বিশ্বাসী মানুষ হতে পারা গৌরবের

মোঃ আসিফ ইকবাল | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

মানুষ হিসেবে নিজেকে আত্মমর্যাদাসম্পন্ন করে তুলতে চাই নিজেকে একজন আত্নসম্মান সম্পন্ন বিবেকবোধে জাগ্রত বিশ্বাসী মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। বিশ্বাস ছাড়া আমাদের জীবনের পথচলা অনেক কঠিন। আমরা মূলত বিশ্বাসের উপর ভর করেই মানুষে মানুষে বন্ধুত্ব, সম্পর্ক, লেনদেন এবং জাগতিক অনেক কাজ করে থাকি। বিশ্বাস ছাড়া প্রতিটি মানবজীবনের চলা অনেক কঠিন। আর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও তেমন টিকেনা। বিশ্বাসই মানুষের জীবনের মূল্যবান সম্পদ, আদর্শিক সম্পর্ক। বিশ্বাস ছাড়া আমাদের প্রতি মুহূর্ত চলা কঠিন ও দুঃসাধ্য। জীবনজুড়ে বিশ্বাস ও অবিশ্বাসের একটি লীলাখেলা। যেখানে আমরা প্রতিনিয়তই বিশ্বাস ও অবিশ্বাসের সেতুতে চলাচল করি।

আমাদের জীবনের গুরুত্বপুর্ণ বন্ধু বা গুরুত্বপুর্ণ মানুষ নির্ণয়ে বিশ্বাসই প্রধান উপজীব্য। নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন সকল মানুষ তথা শত্রু ও মিত্র সকলের কাছে বিশ্বাসী। তাই হযরত মুহাম্মদ (সাঃ) আল আমিন হিসেবে পরিচিত ছিলেন। বিশ্বাসবিহীন আমাদের পথচলা সত্যিই অনেক কঠিন। বিশ্বাসের মূল্যও দিতে জানতে হয়। বিশ্বাসী মানুষদের প্রতি তাই আমাদের শ্রদ্ধাবোধ সবার থেকে বেশি হওয়া দরকার। কেননা বিশ্বাসী মানুষরা অন্তত সহজে আপনার কোন ক্ষতি সাধন করতে পারে না। বিশ্বাস অর্জন করতে একটি সুনির্দিষ্ট সময় বা অনেক কাজের মূল্যায়ন দরকার। দীর্ঘ সময়, প্রতীক্ষা বা বহু কর্মমূল্যায়নের পরেই মানুষ বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। আবার অনেক সময় আমাদের দীর্ঘদিনের বিশ্বাসী সম্পর্ক বা বন্ধুত্ব চরম অবিশ্বাসে নষ্ট হয়ে যায়। যা খুব কষ্টের, অভিমান ও বেদনার। তাই মানুষ হিসেবে আমাদেরকে বিশ্বাসী জন হয়ে উঠতে পারাই সবচেয়ে বেশি গৌরবের।

বিশ্বাসী হওয়া ছাড়া আমাদের সম্পর্কগুলো টুনকো প্রকৃতির। আসুন আমরা মানুষ হিসেবে নিজেকে সুখী রাখতে বিশ্বাসী জন হয়ে উঠার চেষ্টা করি। তাতে করে আমাদের মাঝে সৎ মনোভাব বেঁচে থাকবে। সততা, মানবতা, কর্মনিষ্ঠা, ত্যাগ, ধৈর্য্য, পরিশ্রম, দেশপ্রেম ও সাধনায় পারে আমাদেরকে বিশ্বাসী মানুষ হয়ে উঠতে সাহায্য করতে। বিশ্বস্ত মানুষ এ সমাজে বিরল। আর এ বিরল মানুষ আমাদের সমাজের ও দেশের জন্য মূল্যবান সম্পদ। আমাদের উঠিত বিশ্বস্ত মানুষদেরকে যথাযথ মর্যাদা ও প্রাপ্য সম্মান প্রদর্শন করা। বিশ্বাসে বিশ্বাসে আমরা যেন একজন মানবিক সুন্দর মনের মানুষ হিসেবে নিজেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি সেটাই হোক আমাদেন পথচলার শ্রেষ্ঠ পন্থা। বেঁচে থাকুক বিশ্বাস, বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক মানবতা।

পূর্ববর্তী নিবন্ধমশার উপদ্রবে অতিষ্ঠ নগর, প্রয়োজন এলাকাবাসীর সচেতনতা
পরবর্তী নিবন্ধপঞ্চাশে জীবন: নিজেকে যত্নে রাখার সময়