চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার কার্যালয় পরিদর্শনে উপাচার্য সমিতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সমিতির নেতৃবৃন্দ উপাচার্যকে সাংবাদিক সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং সমিতির অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে উপাচার্য সমিতির কার্যালয় ঘুরে দেখেন।
তিনি সমিতির নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ–সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন এবং কার্যনির্বাহী সদস্য শামীম হোসাইন প্রমুখ।














