বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কান হাসারাঙ্গার

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

বিশ্বকাপ শুরু হতেই বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন দলটির সেরা তারকা ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রোববার কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই এই চোট পান তিনি। চোট পাওয়ার পরও হাসারাঙ্গা নিজের বোলিং স্পেল সম্পূর্ণ করেন। চার ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে ম্যাচের পর সোমবার করা এমআরআই স্ক্যানে তার বাঁ হ্যামস্ট্রিংয়ে গুরুতরভাবে ছিঁড়ে যাওয়ার প্রমাণ মেলে। রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। হাসারাঙ্গার জায়গায় দলে নেওয়া হতে পারে লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থাকে।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচর মাদ্রাসাতুল মদিনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান