আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র–কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে গতকাল এ কথা জানানো হয়েছে। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শেষ পর্যায়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও ঘোষণা করেনি এফপিএফ। পর্তুগিজ গণমাধ্যমের খবর, ম্যাচটি পর্তুগালের শহর লেইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। চিলির বিপক্ষে লিসবনের ওয়েইরাসে মাঠে নামবে পর্তুগাল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সমপ্রতি দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল।












