হাটহাজারীতে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে পৌরসভার আব্বাসিয়ারপুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের বজল আহম্মদের ছেলে মো. ইস্কান্দর (৪৫) এবং হাটহাজারী এলাকার বাসিন্দা মো. ফারুকের ছেলে মো. ইমাম হোসেন (২০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আব্বাসিয়ারপুল এলাকায় দুই ব্যক্তি মাদকাসক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন–এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, হাটহাজারীর সার্বিক শান্তি–শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










