বিভিন্ন স্লোগানে নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ সরকারের

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ বাস নারী চালক, নারী কন্ডাক্টর এবং নারী হেলপারের মাধ্যমে পরিচালিত হবে। গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা জয়, নারীবান্ধব বিআরটিসি বাসে বিভিন্ন স্লোগান নির্ধারণ করা হয়েছে। খবর বাংলানিউজের।

স্লোগানগুলো হলো, স্বস্তির আরেক নাম, নারীবান্ধব বিআরটিসি বাস। নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ। নিরাপদ যাত্রা কর্মে গতিনারীর হাতেও অর্থনৈতিক শক্তি। নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি। নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার। নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা। কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে। নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে। নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।

তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ বাস সার্ভিস সংক্রান্ত বার্তা ও স্লোগানগুলো বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহনে বিআরটিসির প্রস্তুতি
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী