বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উযদাপন

আজাদী ডেস্ক | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রতিষ্ঠানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল রোববার সমিতির ৩নং মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুস সাত্তার এবং স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী। বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আক্তারুণ নেসা বেগম, মুহাম্মদ মঈনুদ্দিন, মো. আবদুল আউয়াল খান, এম. . সবুর, তৌহিদ হোছাইন সিকদার। উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ সিরাজ, আলমগীর মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আশরাফি বিনতে মোতালেব, মো. মনজুর হোসেন, আবদুল জব্বার, এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান ডালিয়া, সাজ্জাদ কামরুল হোসেন প্রমুখ।

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। বিশ্ববিদ্যালয়ের ডিন মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, আইকিউএসি পরিচালক, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এডিটরস ক্লাব : মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এডিটরস ক্লাবের আলোচনা সভায় ক্লাবের উপদেষ্টা ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকত এসব কথা বলেন। ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় সিরাজদ্দৌল্লাহ রোডস্থ শিক্ষা অন্বেষা কার্যালয়ে ক্লাবের সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইজতিহাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ন কবীর, দৈনিক বায়োজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক দি ক্রাইম পত্রিকার সম্পাদক আশিষ চন্দ্র নন্দী এবং সাপ্তাহিক ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ। সভায় দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেককে প্রধান উপদেষ্টা, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকতকে ক্লাবের উপদেষ্টা মনোনীত করায় তাদের অভিনন্দন জানানো হয়। পরবর্তীতে তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ : সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ও তৃণমূল বিএনপি পরিবারের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি গত ২৬ মার্চ পশ্চিম সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিয়া স্মৃতি সংসদের আহবায়ক ও সাধনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু সালেহ আমিরের সভাপতিত্বে এবং স্মৃতি সংসদের সদস্য সচিব ও জাতীয়তাবাদী অধ্যয়ন কেন্দ্র চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ জসীম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নির্বাহী সদস্য মো. কামরুল হাসান চৌধুরী কমু, উপজেলা বিএনপির নেতা মো. ছরোয়ার হোছাইন চৌধুরী, সাধনপুর ইউনিয়ন বিএনপির নেতা মেম্বার মো. শওকত আলী, শেখ মো. আবুল কাসেম চৌধুরী, বাঁশখালী উপজেলা কৃষকদল নেতা আবুল হাসেম, সাবেক ছাত্রনেতা মো. আনোয়ারুল ইসলাম (সালাম মাস্টার) ও বাঁশখালী উপজেলা যুবদলনেতা মো. ইব্রাহিম খলিল চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফুটবলার মুহাম্মদ আলমগীর, সাবেক যুবদলনেতা মো. নজরুল ইসলাম, আব্দুল আলিম লোকমান, ছগির আহমদ ডিটু, মোহাম্মদ হাফেজ, মুহাম্মদ সরোয়ার, ড্রাইভার মঞ্জু চৌধুরী, বাবুল চৌধুরী, দেলোয়ার চৌধুরী মিরজাহান, আবদুস সত্তার বাবু, মো. মোস্তাক মজুমদার, মুহাম্মদ সেলিম, মো. আবুল কালাম সওদাগর, মোহাম্মদ সোলাইমান, মো. আব্দুল জলিল চৌধুরী, মো. আবু ছালেক চৌধুরী, মো. জামাল উদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম ভুট্টো, মোহাম্মদ নন্না মিয়া, মোহাম্মদ শাহ আলম, মো. আব্দুল মান্নান ননী, মো. আবুল কাশেম সওদাগর, মোহাম্মদ ইসকান্দর, আবুল কালাম চৌধুরী, মহিম উদ্দিন সওদাগর, রিজওয়ানুল হক সওদাগর, মো. জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জিহান, মোহাম্মদ উসমান চৌধুরী ও ফরহাদুল ইসলাম জাবেদ সওদাগর।

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল : চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের উদ্যোগে গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি মহিলা কলেজ চট্টগ্রামের কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, উপপরিচালক (প্রশাসন) ডাঃ শাবানা সুলতানাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধলিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের দুজনের মৃত্যু, পরিবারে আহাজারি