বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ ও মাহফিল

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সমাজসেবকের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম বিভাগীয় শাখা : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে প্রবীণ হত দরিদ্রদের জন্য রমজানের ইফতার সামগ্রী বিতরণ ও চট্টগ্রাম সংসদীয় এলাকা৮ এর সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর সংবর্ধনা মোহরা ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কাউন্সিলার নাজিম উদ্দীন আহমদ, মোহাম্মদ আজম, ইঞ্জিনিয়ার সহিদ সরওয়ার খান, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, হাবিবুর রহমান চৌধুরী, জানে আলম জিকু, ইকবালুর রহমান চৌধুরী, মানিক চৌধুরী প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান’র নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবতাকে সমুন্নত রাখতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মাহে রমজান অত্যন্ত মর্যাদাশীল, বরকতময় ও সিয়াম সাধনার মাস। মাহে রমজান সহমর্মিতা, উদারতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়।

মানবিক সেবায় ‘বন্ধুত্বের বন্ধন’ : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এইবারও অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিমখানা মানুষের পাশে দাঁড়িয়েছে ‘বন্ধুত্বের বন্ধন’। সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যকরী কমিটির সদস্য ও কল্লোল সংঘের সহসভাপতি জনাব নাসির মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আজীবন সদস্য হাজী মাহাবুব আলম রাজিব। সংগঠনের সভাপতি রেজাউল করিম রাসেলএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজি মোঃ সোহেল খাঁনএর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যথাক্রম্তে মোঃ শাহাজাহান সাজু, এ এইচ টিপু, মাসুদ রানা, হাবিবুর রহমান, গিয়াসউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম আরজু, মোঃ ইদ্রিস, মোঃ জয়নাল আবেদীন জসীম, হুমায়ুন চৌধুরী, মোঃ ইলিয়াস, হাজী আবুল হাসান, শাহাদাৎ হোসেন মিল্টন এবং মোঃ জাহেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা : পতেঙ্গার বৃহত্তর সংগঠন পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৮ম বারের মতো ইফতার সামগ্রী বিতরণ গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোশাররফ উদ্দিন খালেদ, ইলিয়াস, মোজারুল ইসলাম, জানে আলম, আলি হোসেন, মো: আলী, মো: হুমায়ুন কবির, সিরাজুল হক, জয়লান আবেদিন (দাতা সদস্য)। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সহসভাপতি অ্যাডভোকেট মোঃ রানা, সিনিয়র সহসভাপতি নেছার উদ্দিন সোহেল, এস এম সাজ্জাদ আলম, সহ সভাপতি হাজী মোহাম্মদ হাশেম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, অর্থ সম্পাদক মোঃ জাবেদ, সহ অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু নোমান কাউছার, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোরশেদ, সম্পাদক মন্ডলী আনোয়ার, বেলাল, সজিব প্রমুখ। এতে মোট ৩০০ পরিবারের নিকট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে যা সম্পূর্ণ রমজান পর্যন্ত চলমান রেখে সমাজের সর্বস্তরের নিম্ন বিত্ত মানুষের নিকট পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রোকেয়া ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর এলাকায় ডোর টু ডোর ইফতার উপহার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে রোকেয়া ফাউন্ডেশন। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগের আওতায় এবার এক হাজারেরও অধিক গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি পরিচালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং সংসদ সদস্য এরশাদ উল্লাহএর সার্বিক তত্ত্বাবধানে। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতি বছরই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি। রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুব সংগঠক হুমায়ুন রশিদ চৌধুরী বলেন, অনেক অসহায় পরিবার রমজানে ইফতার সামগ্রী সংগ্রহে কষ্টের মুখোমুখি হন। তাদের কথা বিবেচনা করে এবার ঘরে ঘরে গিয়ে ইফতার উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে উপকারভোগীরা সম্মান বজায় রেখেই সহায়তা গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান, ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, খেজুর, ছোলা, তেলসহ বিভিন্ন দ্রব্য। রমজানের শিক্ষা অনুযায়ী সহমর্মিতা ও মানবসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ : নগরীর বন্দরইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৩ রমজান ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ এস এম এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবীবেব সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের শূরার সদস্য ও ইপিজেড থানা আমীর মোঃ আবুল মোকাররম, ইপিজেড থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৩৯নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মোঃ শাহেদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ এম এ কাশেম, বিশিষ্ট লেখক, গবেষক কলামিস্ট মোঃ সরোয়ার হোসেন, প্রাক্তন নেভি অফিসার মোঃ বদিউল আলম, সংগঠনের সিনিয়র সহসভাপতি ক্বারী মোঃ আব্দুল বারী, সহসভাপতি ডাঃ আর এস সুমন, যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান, প্রাচিকসের সভাপতি ডাঃ মোঃ মারুফ রহমান মনূ, পেশাজীবী পরিষদের সদস্য সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, ইসলামিক ফ্রন্টের সহসভাপতি মোঃ আব্দুল অদুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে রমজানের বিশেষ দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল বারী।

মহানগর যুবদল : চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ও চট্টগ্রামের পাহাড়তলী ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হোসেন জামানের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে নগরীর লোহারপোল ছয় তলা এলাকায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী, বিশেষ অতিথি বিএনপি নেতা মাসুম ভূঁইয়া, নগর যুবদলের সাবেক কোষাধক্ষ্য মোঃ মনজুর, নগদ যুবদলের সাবেক সদস্য আফসার উর দৌলা অপু, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মুজাহিদ সওদাগর, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ দেলোয়ার বাবু, মোহাম্মদ আলআমিন, ১১নং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রহিম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল, ছাত্রদল নেতা মোহাম্মদ মিদুল, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ জাকির, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মুক্তার, মোঃ রাসেল, মোহাম্মদ আমিরুল ইসলাম, আব্দুর রহিম, ইসমাইল, মোঃ শ্যামল, আব্দুল, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নাদিম, আপন তারেক, নারী নেত্রী পারভিন আক্তার, মুন্নি আক্তার সহ আরো অনেকে।

ধানের শীষ সমর্থক গোষ্ঠী : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ধানের শীষ সমর্থক গোষ্ঠী ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহকে সন্তুষ্ট রেখে যাতে সুন্দর ভাবে সরকার পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক, প্রাক্তন যুব ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজুল্লাহ সাকিব, যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, ঢাকা মহানগর উত্তর ধানের শীষ সমর্থক গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম ইসলাম, জিহাদ ইসলাম, হৃদয় খান, শুভ আহমেদ, রায়হান উদ্দিন, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আরিয়ান, আলিফ উদ্দিন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ জীবন, মইনুদ্দিন, মোহাম্মদ সামির, মো. রিমেল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আকাশ, মাহমুদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ দুর্জয়, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ সাইমুল, মোহাম্মদ সালমান, মোহাম্মদ গালিব, মোহাম্মদ তামিম, রাব্বি হোসেন, মোঃ মুন্না, জাকির হোসেন, মোহাম্মদ সিয়াম, কামরুল ইসলাম, মোঃ সুজন, মোহাম্মদ রাতুল প্রমুখ নেতৃবৃন্দ।

পতেঙ্গা : ‘মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’এই শ্লোগানকে সামনে রেখে বন্দরপতেঙ্গায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে গতকাল সোমবার বিকাল ৩ টায় বন্দরপতেঙ্গা এলাকার ৫ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভারটেক্স কোম্পানি এজিএম শেখ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,

সিনিয়র ম্যানেজার এফেয়ারর্স কাউসার আলম, সহকারী ম্যানেজার অপারেশন সালেহ আহমেদ শাহীন, সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ আবদুর রহমান, সিকিউরিটি পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, আবদুল হাকিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর কাদের, কৃষকদল নেতা মোজাহের কাদের। আগামীতেও ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান ভারটেক্স গ্রুপ কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১২ নির্বাচনি কর্মকর্তার দায়িত্বে রদবদল
পরবর্তী নিবন্ধনূর জাহান বেগম