পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল, খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গাউসিয়া কমিটি পতেঙ্গা ডেইল পাড়া ইউনিট: গাউসিয়া কমিটি পতেঙ্গা ডেইল পাড়া ইউনিট শাখার ব্যাবস্থাপনায় বদর দিবস উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত রোববার তৈয়বিয়া তাহেরিয়া ডেইল পাড়া জামে মসজিদে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং গাউসিয়া কমিটি ডেইল পাড়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। ২য় অধিবেশন স্থানীয় কনভেনশন হলে শোহাদায়ে বদর দিবস উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ সোলায়মান আলী রজভী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী ও মুহাম্মদ শাহাদাত আলী হোসাইন।
উত্তর জেলা ছাত্রদল : উত্তর জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ড়শ রোববার নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, পারভেজ মুশাররফ, ইমাম হোসেন চৌধুরী, আবু বক্কর, ছাত্রদল নেতা সরোয়ার কামাল, আরভিন হুমায়ুন, মো. নাজিম, তাহানিয়াজ মুরশেদ তোহা, মান্নান, রায়হান, কুদ্দুস, টিটু, সাইফুল, মো. আরিফ, সোহেল, দিদার, মিজান, টিপু, হেলাল মোল্লা, বেলাল, জুয়েল, আবু রায়হান, মান্না, ফরহাদ, কামাল, রাইসুল, রাব্বি, সারেক,আরজু, জুয়াল, সাদ্দাম প্রমুখ।
কর্ণফুলী উপজেলা যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলী উপজেলা যুবলীগের উদ্যোগে ছিন্নমূল অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খুদ্দের টেক এইচটি কমিউনিটি সেন্টারে বিকেলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক এবং দেবরাজ রতনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। বক্তব্য রাখেন শফিউল আজম শেপু, হোসেন তালুকদার, মো. শাহাজান, বাহার উদ্দিন বাহার, সিরাজুল ইসলাম হৃদয়, আলাউদ্দিন মিয়া, শহিদুল্লাহ্ শহীদ, শাহাদাত হোসেন রিটন, নেজাম উদ্দিন, মো. ইদ্রিস, এম এ রহিম, শাহরিয়ার মাসুদ, মনির আহমদ, সাইফুউদ্দিন বিপ্লব, আনোয়ার সাদাত মোবারক, জাবেদ উদ্দিন চৌধুরী, সেকান্দার মির্জা, মো. হারুন, নাছির উদ্দিন নাহিদ, বাদশা মিয়া বাদল, আজগর পাপন, ইমরান পাটোয়ারী রুবেল খান, মো: সুমন, মাহমুদুন্নবী হেলাল, উর্মি আকতার, আজগর আল টিপু, মোহাম্মদ ইমন, ইমরারুল কবির।
বাকলিয়া : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেত্রী জয়া বল তপুর ব্যবস্থাপনায় নগরীর বাকলিয়ার বড়মিঞা মসজিদ প্রাঙ্গণে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা এড. জানে আলমের সভাপতিত্বে আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমের সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা হায়দার আলী চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
২৭নং ওয়ার্ড যুবলীগ : পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওতাধীন ২৭নং ওয়ার্ডে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মাঝে ভালবাসার উপহার স্বরূপ ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকালের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব সংগঠক নাদিম পাটোয়ারী, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, ডক বন্দর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আর চৌধুরী বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ওমর কাইয়ুম তাসবির সহ বিভিন্ন থানা ওয়ার্ডের যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মুনিরীয়া যুব তবলীগ : মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হাটহাজারী–ফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বাদে আছর হতে নাজিরহাট মাস্টার কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন নূরী ও মাওলানা মোহাম্মদ এরশাদুল হক। ইফতার মাহফিলে বক্তারা বলেন, সিয়াম সাধনার ফলে মু’মিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজে সাম্য, সৌহার্দ ও সমপ্রীতির সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব। এতে উপস্থিত ছিলেন, চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী রেজিস্টার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সরওয়ার কামাল চৌধুরী, মাওলানা মুহাম্মদ শামছুল আলম, মুহাম্মদ সালাউদ্দীন, প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ অলি আহাদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, আলহাজ্ব মোরশেদুল আলম প্রমুখ।
সুন্দরপুর প্রবাসী পরিষদ : ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সুন্দরপুর প্রবাসী পরিষদ। গত ৬, ৭ ও ৮ এপ্রিল পুরো ইউনিয়নে ৩ ধাপে ৭৫০ পরিবারকে সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী। পরিষদের সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নোমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওমান শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল, সৌদি শাখার উপদেষ্টা মোহাম্মদ হাসান, নুরুল আমিন সোহেল, কাতার শাখার সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ, ওমানের উপদেষ্টা শফিউল আযম, সহসভাপতি মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ওসমান গণি, মো. রুবেল, মো. আনিসুর রহমান, ফরহাদ চৌধুরী, জিসান, ইউনুস, আরিফ, রাব্বানী ও আবু মনছুর।
আনোয়ারা প্রেস ক্লাব : আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার মাহফিল গত ৭ এপ্রিল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা সুজিত কুমার দাশ, সাবেক সভাপতি সরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের ও মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। ক্লাবের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী ও সদস্য সুশান্ত শীলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিনহাজুুল্লাহ সানী, মো. এয়াকুব, কে এম সরোয়ার হোসাইন, কে এম এরশাদ হোসাইন, ডি এইচ রাজু, জামাল উদ্দিন, সুশান্ত শীল, এম ইমরান বিন ইসলাম, সেলিম উদ্দিন, ফোরকান উদ্দিন, রাজীব শর্মা, শেখ সামশুদ্দিন শামীম, আলভিন মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, মহসিন পারভেজ, মুহাম্মদ হাসান, মুহাম্মদ রহিম ও মুহাম্মদ সালাহ উদ্দিন।












