দেওয়ান বাজার : নগরীর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মান্নান। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় দেওয়ান বাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ স্কুল মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নকিব উদ্দিন ভূঁইয়া, সফিকুর রহমান মজুমদার, আবুল হাসেম, মো. ফতেহ আলী, মো. মহিউদ্দিন, কফিল উদ্দিন, মো. মাসুদ, আবু ইউসুফ, মো. নাঈম, মো. হানিফ, মো. ইয়াছিন প্রমুখ।
আবু সুফিয়ান বলেন, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মান্নানের পক্ষ থেকে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়া দেওয়ান বাজার ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আবদুল মান্নান বলেন, দেওয়ান বাজারবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৫০০ পরিবারের পাশে আমি আমার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছি।
কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার, ডবলমুরিং : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম–৯ আসনের আওতাধীন কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার ও ডবলমুরিং থানার দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ১৪টি ওয়ার্ডের নেতৃবৃন্দের হাতে এসব ঈদ সামগ্রী হস্তান্তর করা হয়।
নগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের এমপি আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বর্তমান সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন সদর লিটন এবং ডবলমুরিং থানা বিএনপির সাবেক সংগঠনের সম্পাদক নুরুদ্দিন সোহেল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় এস এম সাইফুল আলম বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সমাজের সকল শ্রেণি–পেশার মানুষের সাথে ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন : নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ইফতার মাহফিল এম নাসিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু, স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী, লায়ন তপন দত্ত, প্রফেসর ড. সুদীপ পাল, ইউনিসেফ চট্টগ্রাম প্রধান মাধুরি ব্যানার্জি, অধ্যাপক টিংকু চৌধুরী, আশুতোষ দে, প্রকৌশলী বিপ্লব দাশ, প্রকৌশলী আনোয়ার হোসেন, মনিরুল হুদা, মোহাম্মদ শাহাব উদ্দিন, অধ্যক্ষ সোমা চক্রবর্তী ও মো. জমির হোসাইন।

আনোয়ারা পরৈকোড়া মাহাতা বিএনপি : আনোয়ারা উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা ৫ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ এবং মাহাতা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল গত ১৩ মার্চ স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ–সভাপতি ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম হান্নান রহিম তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মো. আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহাজান মিয়া, মো. ফারুক, মো. জসিম উদ্দিন, মো. সালামত আলী মেম্বার, মো. মুজিবুর রহমান চৌধুরী, হাজী মফজল আহমদ, মো. নজরুল ইসলাম সওদাগর, মো. আজিজুল হক, মো. আব্দুল আজিজ, কাজী মো. ইউছুপ ডা. কেএম জাফর প্রমুখ।
পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বিএনপি : ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল হোসাইনের উদ্যোগে ৫০০ জন সুবিধাবঞ্চিত ওয়ার্ডবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য নুরুদ্দিন হোসেন নুরু, জাসাস মহানগর কমিটির আহ্বায়ক আবু মুসা বাবলু, সদরঘাট থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ইব্রাহিম মান্নান মিনু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, মনজুর আলম, আশরাফ, মোহাম্মদ জসিম, সেলিম, রমজান প্রমুখ।

যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখা : বাংলাদেশ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল রাউজানের পাহাড়তলীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন শিমুল, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী বাবু, গণসংহতি আন্দোলন মহানগরের যুগ্ম নির্বাহী সমন্বয়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন মানিক, যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রীধাম কুমার শীল।
উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন রকি। আলোচনা সভায় বক্তব্য দেন যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার দপ্তর সম্পাদক দীপেন দাস। সভাপতিত্ব করেন যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মহিউদ্দিন।

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ : মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে ১৪ই মার্চ নগরীর খুলশী কনভেনশন হলে হযরত শেরে খোদা ইমাম মাওলা আলীর (আ🙂 পবিত্র শাহাদাত দিবস উপলক্ষে আশেকে রাসূল (সাঃ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ক্বাফেলার প্রধান খাদেম এ আর কামরুল ইসলামের আহবানে ও মাওলানা মুহাম্মদ মুনছুরুল হকের সঞ্চালনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দারুল হুদা দরবারে গাওছিয়া শরীফের গদিনশীন আল্লামা শাহ সুফি বেলায়েত হোসেন আল কাদেরি, হযরত শাহ্সূফি আমানত খান (রহঃ) আওলাক শাহসূফি আলহাজ্ব শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খান।অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন মাইজভান্ডার দরবার শরীফের শাহাজাদা সৈয়দ আতিকুর রহমান আল মাইজভান্ডারি, সৈয়দ নাঈমুর রহমান মাইজভান্ডারি, পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়্যদ আবুল মাকচুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী সম্পদ বিল্লাহ, আওলাদে আমিরভান্ডার সৈয়দ মুহাম্মদ মামুন রশিদ আমিরী ভান্ডারী, দেলোয়ার হোসেন আল কাদেরি, চেয়ারম্যান, আল্লামা শাহ্ জিল্লুল করিম আল–মালেকী আল–কুতুবি, শাহাজাদা সৈয়দ হাবিবুন নবী হাই বঙি, শাহাজাদা সৈয়দ সফিউল গণি চৌধুরী, শাহাজাদা জসিম উদ্দিন, শাহাজাদা সৈয়দ ফাহিম ফারুকী, শাহজাদা সৈয়দ এরশাদুল্লাহ সোলায়মান ফরমান, হযরত শাহ উজির আউলিয়া দরবার শরীফ, সৈয়দ আবুল হাসেম মাইজভান্ডারি, মুহাম্মদ আবু আহম্মদ আজহারি, অধ্যক্ষ, মুহাম্মদ আবু তালেব বেলাল, এস এ সবুর, মাওলানা নুরুল আবছার তৈয়বী, মুফতি মাওলানা এস এম বোরহান উদ্দিন তালুকদার, ওয়াজিউল্লাহ ভূইয়া রবিন, নজরুল ইসলাম, রুহুল আমিন, কামরুল ইসলাম, তাহের চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, নেছার উদ্দিন আহমদ, সালমান, মাহাতাব, জাহাঙ্গীর হোসেন, মিনান উদ্দিন, মুহাম্মদ আলী, মাওলানা জাকারিয়া, মোহাম্মদ কালাম, মাষ্টার জয়নাল, মুনছুর, আফাজ উদ্দিন আসিফ রবিউল, জাকির চিশতি, রকি সোহাস, মিটু, মুন্না, সারোয়ার, জিসান।

কাতার হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম : কাতারে ‘হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম’–এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি রাশেদুল মামুনের সভাপতিত্বে এবং ইমতিয়াজ বাবুলের সঞ্চালনায় এতে প্রধান আকর্ষণ ছিল দেশ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়া নেতৃবৃন্দের দিকনির্দেশনা।অনুষ্ঠানে ভিডিও কলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জি এম সাইফুল, আব্দুর শুক্কুর, জাহাঙ্গীর এবং মনিরুল আলম জনি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম রানা, চট্টগ্রাম সমিতির সহ–সভাপতি নাজিম উদ্দিন মানিক, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোরশেদ মেহের এবং ফোরামের সাবেক আহ্বায়ক ইউসুফ বাবু। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ–সভাপতি মাসুম ও মাহবুব আলম, দপ্তর সম্পাদক রানা, সহ–সাধারণ সম্পাদক সাইফুল, সহ–সাংগঠনিক সম্পাদক হাবিব, প্রচার সম্পাদক মিজান, মোরশেদ, রোমান, জিয়া, আনিস, সাবু ও মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা শোয়েব। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মহানগর শ্রমিকদল : নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক মহানগর শ্রমিকদলের থানা, বেসিক ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিগত আন্দোলন–সংগ্রামে নিহত নেতা–কর্মীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোতোয়ালী থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এম এ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুউল্লাহ বাহার। মহানগর শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এম আর মন্জু আবদুস সাত্তার, আনোয়ার হোসেন, আবদুস ছত্তার, মো. নুরুল ইসলাম, মো. নওশাদ, আহমদ উল্লাহ শাহাবউদ্দিন, আবু তাহের কোম্পানি, শেখ রবিউল রবি, মো. আবদুল খালেক মো. শফিকুল ইসলাম, মো. রুবেল, মো. বাহার ও জাকির হোসেন প্রমুখ।

শাহসুফি আমানত খান দরবার : চট্টগ্রাম হযরত শাহসুফি আমানত খান (রহ🙂 দরগাহ শরিফে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে অসহায় এতিমদের নিয়ে কুতুব শরীফ দরবার সহযোগী সংগঠন খেদমত কমিটির ব্যবস্থাপনায় ইফতার মাহফিল শেখ আখতারুল হক আল–কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। দরবার শরীফ প্রাঙ্গনে ৩/৪০০ রোজাদারদের বসিয়ে ফাতেহা শরিফ, জিকির, মিলাদ শরীফ আদায় করে হজরত বদর শাহ আউলিয়ার মাজার শরীফে,তনজিমুল মোসলেমীন এতিমখানা,শাহ আমানত এতিমখানায় তবারক বিতরণ করা হয়।মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল আমানতী, কুতুব শরীফ দরবার আশেকী কমিটির সভাপতি শেখ মোঃ সাইমন হাসানের পরিচালনায় অনুষ্ঠানে পীর–মাশায়েক, গুণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ভক্ত আশেকানগণ উপস্থিত ছিলেন।

এনএইচকে ফাউন্ডেশন : গত সোমবার নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে ঈদ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিমুর রহমান।এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য আবদুস সবুর, নুর উদ্দিন হোসেন নুরু। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জহির আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান টিটু, ২৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা, মহানগর যুবদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক ওসমান গনি শিকদার, মহানগর সেচছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ সেলিম, নগর যুবদল নেতা ইব্রাহিম মিয়া সাইমনসহ নেতৃবৃন্দ।

আমীর ভান্ডার হাসনাত মঞ্জিল বড় দায়রা শরীফ : আমীর ভান্ডার হাসনাত মঞ্জিল বড় দায়রা শরীফের পক্ষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে গত সোমবার ঈদ বস্ত্র, নগদ অর্থ উপহার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পীরজাদা কুতুবুদ্দিন আল–আমিরী। মিলাদ মাহফিল পরিচলনা করেন শাহজাদা আরমান আমিরী মুহাম্মদ আবু তাহের সভাপতি কুতুব মওলা পরিষদ। উপস্থিত ছিলেন দানবীর মুহাম্মদ আলী হোসেন আরিফ সওদাগর, এডভোকেট নাছির উদ্দীন, মুহাম্মদ মমতাজ উদ্দীন আমিরী, মুহাম্মদ রহিম সওদাগর, মুহাম্মদ ইয়াছিন আমিরী, মওলানা হা মিম আজহারী।










