ভোলা জেলা সমিতি–চট্টগ্রাম : ভোলা জেলা সমিতি–চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল জিইসি মোডস্থ একটি রেস্টুরেন্টে গত ১৪ মার্চ সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। সমিতির সভাপতি এ জেড এম ফারুকের সভাপতিত্বে ও অর্র্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন আবুল কাশেম, মোতাহার উদ্দিন, এম.জহিরুল আলম, কিরন শর্মা, মো. জিল্লুর রহমান, ড. আ. করিম। প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে। তিনি বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা নিজের খেয়ে সমাজের মানুষের জন্য কাজ করে। এটা বড় মনের মানুষ ছাড়া সম্ভব নয়। ভোলা জেলা সমিতি–চট্টগ্রাম মানবতার সেবায় দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। সমিতির কর্মকান্ড নিয়ে আমি সন্তষ্ট। আশাকরি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল : রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল। রবিবার বিকালে রাউজান পৌরসভার জলিল নগরে পথচারী, চালক, যাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী। প্রথম বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন রাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইউছুপ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক এম মাসুদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম,রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সেকান্দর হিরু, কাজী বাদশা, আবদুর শুক্কুর, আলী হামজা, সাইফুদ্দিন রিবন, আনোয়ার বাচলু,হেলাল উদ্দিন, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, ইখতিয়ার উদ্দিন মেম্বার, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজান উদ্দিন রিপন, পৌর সিনিয়র সহ রাশেদুজ্জামান জুয়েল, সহ সভাপতি মোহাম্মদ সিরাজ সৈয়দ ফয়সাল রনি, সাইফুদ্দিন রুবেল। উপস্থিত ছিলেন আলমগীর, দিদারুল আলম দিদার, আজগর, আরিফুল ইসলাম রুবেল, জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক, রিয়াদ চৌধুরী, শাহেদ, ওসমান, মইনুল ইসলাম পিংকু, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মোরশেদ রকি, রবিউল হাসান, ইমরান হোসেন হীরা, নেওয়াজ, ইমরান, রুমান, পাবেল, সাজিদ, গিয়াসউদ্দিন, জিয়াউল হক, লিমন চৌধুরী বাপ্পা, জাহাঙ্গীর, আবদুল করিম, নিজাম উদ্দিন, মোহাম্মদ রাজু, রিংকু, সাইফুল, জাবেদ, রিপন, শুভ, সালাউদ্দিন, তানভীর, মঞ্জুসহ আরও অনেকে।

কর্ণফুলী এক্স–ক্যাডেট এসোসিয়েশন : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স–ক্যাডেট এসোসিয়েশন (কেকা)’র ইফতার মাহফিল ও আলোচনা সভা নগরীর অভিজাত আবাসিক হোটেল আল আকসার রেস্টুরান্ট এ ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি ১৪ কর্নফূলী ব্যাটালিয়নের কমান্ডার ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর কলিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও প্রাক্তন ক্যাডেট আহমেদ সাইফুদ্দিন সাকী, কোরিয়ান ইপিজেডের প্রশাসনিক কর্মকর্তা ও কেকার সিনিয়র সদস্য মন্জুরুল হক। কেকার যুগ্ম সাধারণ সম্পাদক মো মিজানুর রহমান (সজীব) এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেকার সিনিয়র সহ সভাপতি ও ইফতার মাহফিলের আহবায়ক মোঃ মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল। আরও বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর ড. মহিউদ্দিন চৌধুরী, সহ সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, সিনিয়র সদস্য আমিরুল হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেকুল ইসলাম, এটিএম কাওসার হাবিব, মো. রিয়াজুল হক, মেহেবুব আলী, আবসার মিয়া, ফখরুল ইসলাম চৌধুরী, ইফতেখার মাহবুব, সনেট কুমার দে, খাজা মইন উদ্দীন রিগান, সৈয়দ হোসেন বাবু, আব্দুল আজিজ, কাজী আফজাল, নুর উদ্দিন ইলিয়াস, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ, ক্যাডেট আফরিন প্রমুখ।

বাজুস : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস), চট্টগ্রাম শাখার মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) নগরীর কোতোয়ালী রঙ্গম টাওয়ারে বাজুস সভাপতি যীশু বনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনব সাহার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম জেলার সহ–সভাপতি দিলীপ কুমার ধর, সিদুল কান্তি ধর, খোকন ধর, হারাধন মহাজন, মোঃ শাহজাহান সিদ্দিকী, প্রদীপ গুহ, ও সুজিত কুমার ধর। কোষাধ্যক্ষ শম্ভু ধর, সহ–সম্পাদক রাজীব ধর তমাল, অমিত ধর, বিপ্লব কান্তি ধর, কাজল বনিক, তপন কান্তি ধর, রঞ্জন ধর, সত্য কুমার ধর, মিন্টু ধর এবং গোপীনাথ ধর, কার্যকরী সদস্য সুমন ধর, অলক চন্দ্র পোদ্দার, নয়ন কুমার ধর, রাজীব ধর, রণি বনিক, প্রদীপ বনিক, বাবলু ধর, সুধীর রঞ্জন বনিক, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, শান্তুনু বনিক, মিনা নাথ ধর, মোঃ আজিজ উল্লা, শিমু রানী দেব, মন্টু চন্দ্র সরকার, প্রতাপ ধর, বাজুস–এর সাবেক সভাপতি বাবু মৃনাল কান্তি ধর, সাবেক সহ–সম্পাদক হাজী নুরুল হক।

সুগন্ধা সিটি আবাসিক এলাকা কল্যাণ সমিতি : সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ মঙ্গলবার বাদ আছর আবাসিক এলাকা জামে মসজিদে এ মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখার আহ্বান জানান। সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি আলহাজ্ব মো. আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইফতার মাহফিল উপ–কমিটির আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ খালেদ, মীর মোয়াজ্জেম হোসেন সুমন, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, মীর মোসলেহ উদ্দিন সুমন, ইবনুল হায়দার রিপন, ডাঃ কামরুদ্দিন, নুর এনায়েত হাশমী, আবু মোহাম্মদ সাঈদ টিপু, মোহাম্মদ আরিফ হাসনাইন, সেলিম শিকদার, মোঃ ইসমাইল, শাহনেওয়াজ চৌধুরী, সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা মাওলানা মোহাম্মদ হারুন রশীদ চৌধুরী, পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সুগন্ধা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী।

চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ঘাটফরহাদবেগ স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএম নাজিম উদ্দিন। চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ–সভাপতি মো. ইদ্রিচ মিয়া, চট্টগ্রাম সহ সভাপতি এম আর মঞ্জু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট ইকবাল হোসেন, আজিজুদ্দিন মিন্টু, আব্দুল মান্নান, মোহাম্মদ হাশেম, রবিউল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, ফতেহ আলী, সভাপতি মো. কফিল উদ্দিন, আব্দুল মাবুদ, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ জহির, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ বেলাল, মুহম্মদ বাদশা, মোহাম্মদ আলামিন প্রমুখ।

এস এ ফ্যামিলি : চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় এস এ ফ্যামিলির ইফতার ও দোয়া মাহফিল গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এস এ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শওকত আজম খাজা, রেল শ্রমিক দল নেতা আবু বকর ছিদ্দিক, ব্যবসায়ী মো. আলমগীর, এস এ ফ্যামিলির ডিরেক্টর ইয়াসমিন আলম, আল হামিম ইন্সটিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন নিসা একাডেমির প্রিন্সিপাল মাহবুবুর রহমান, সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এনেল, জিআরপি থানার ওসি রফিকুল ইসলাম, এস এ ফ্যামিলির এজিএম পার্থ প্রতিম নাহা, মতিউর রহমান সম্রাট, ম্যানেজার এডমিন আবির হোসেন, ম্যানেজার মো. মেহরাজ, মো. ইউসুফ সহ কোম্পানীর কর্মকর্ত–কর্মচারী, শিক্ষক, ইমাম–মুয়াজ্জিনসহ আমন্ত্রিত অতিথিরা এতে উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর : জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গত ১৩ মার্চ নগরীর সিআরবি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী টিটুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঢাকার সহ–সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ খাইরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এসএম আজিজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মো. মাসুদ আলম সাগর, কবি ও সাহিত্যিক সায়দুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন প্রমুখ।

ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৯৪ ব্যাচ : ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচের ইফতার মাহফিল গতকাল ১৫ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষিকা রাফিয়া খাতুন ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মকবুল হোসেন। এসএসসি ১৯৯৪ ব্যাচের আহ্বায়ক মো.আরিফ হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে হাটহাজারী সার্কেল এর ইন্সপেক্টর মো. দুলাল হোসেন, ফোর এইচ গ্রুপের ম্যানেজার মো. হেদায়েত উল্লাহ, মো. মিলন, ভ্যাট অফিসার ও কনসালটেন্সি মো. আশেকুর রহমান, এভারবেস্ট শিপিং এর ডিরেক্টর মো. শাহিন, মেরিনো ট্রেড এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল হক ঝিনুক, ব্যাংক কর্মকর্তা নাজমুল, বাংলাদেশ বিমানের এডমিন কর্মকর্তা মো. ফারুক হোসেন, এড. মো. গফরান, খালেদ খান, রহমত উল্লাহ, মো. আবদুল হান্নান, মো. মোসাদ্দেক, মো. আবুল বশর, মো. নাছির, শাহিন উদ্দিন মজুমদার, মো. জাকারিয়া, সুজন দত্ত প্রমুখ। অতিথিদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মো. আরিফ হোসেন। ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন।












