বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য বিতরণ

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

আশেকানে গাউছে মোখতার যুব কমিটি : কর্ণফুলী প্রতিনিধি জানান, কর্ণফুলীতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মার্চ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন আশেকানে গাউছে মোখতার যুব কমিটি। কুতুব শরীফ দরবারের শাহ্‌ আবদুল করিম আল কুতুবীর সভাপতিত্বে এতে তকরির পেশ করেন মাওলানা শাহ্‌ জিল্লুল করিম মালেকী আল কুতুবী। এতে অতিথি ছিলেন শাহ্‌ এম এম মুনিরুল মান্নান আলমাদানী আল কুতুবী, শাহ্‌ শেখ ফরিদ আল কুতুবী, শাহ্‌ আতিকুল মিল্লাত আল কুতুবী, শাহ্‌ ছৈয়দুল মিল্লাত আল কুতুবী।

মোহরা এ ইউনিট মহিলা দল : মোহরা এ ইউনিট চান্দগাঁও থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুর জাহান বেগমের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, ইকবার উর রহমান চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, মো. ইকবাল হোসেন, নুর জাহান বেগম, মোহাম্মদ আকতার, মো. জাহাঙ্গীর আলম কন্ট্রাকটার, নুর নবী সওদাগর, আশরাফ উদ্দীন টিপু, মো. জাবেদ।

চান্দগাঁও খাজা রোড খোলা পাড়া সমাজ কল্যাণ উন্নয়ন কমিটি : চান্দগাঁও খাজা রোড খোলা পাড়া সমাজ কল্যাণ উন্নয়ন কমিটির উদ্যোগে খোলা পাড়া মসজিদে পবিত্র মাহে রামাদানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবদুল হালিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মো. ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন ওমরগণি।

মোহরা এ ইউনিট মহিলা দল : মোহরা এ ইউনিট চান্দগাঁও থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুর জাহান বেগমের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, ইকবার উর রহমান চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, মো. ইকবাল হোসেন, নুর জাহান বেগম, মোহাম্মদ আকতার, মো. জাহাঙ্গীর আলম কন্ট্রাকটার, নুর নবী সওদাগর, আশরাফ উদ্দীন টিপু, মো. জাবেদ।

ফেনী জেলা সমিতি চট্টগ্রাম : নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে ফেনী জেলা সমিতি চট্টগ্রামের আয়োজনে খতমে কোরআন, শাহ্‌ মজিদিয়া মাদ্রাসা এতিম খানার এতিম ছাত্রদেরকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মান্নান মজুমদারের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ কামরুল মোর্শেদ তমালের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা প্রফেসার ডা: মুলকুতুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল হক, নির্বাহী সদস্য সদস্য আবু ছালেহ মোহাম্মদ (অর্পন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ.জি.এম নিয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নাশা গ্রুপের পরিচালক আবুল কালাম, সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব ভুইঁয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মোঃ জাফর হায়দার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী সাবিরা সুলতানা, নির্বাহী সদস্য মোঃ জাফর আলম পাটওয়ারী, মোঃ মাহমুদুর রহমান, মোঃ গোলাম ফারুক, .টি.এম সেলিম রেজা, আতিকুর রহমান এবং ছাগলনাইয়া, ফুলগাজী, দাগনভুইঁয়া, সোনাগাজী সমিতির নেতৃবৃন্দ। পরে বিশ্ব শান্তি, দেশবাসী এবং পরলোকগত সমিতির কর্মকর্তা, আজীবন সদস্য ও অসুস্থ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মিলনসহ কর্মকর্তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি : পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা, নবনিযুক্ত প্রকৌশলীগণের পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠান গত ১১ মার্চ নগরীর জাকির হোসেন রোডস্থ আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী ও প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের বিদায়ী কেন্দ্রীয় সহসভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. কামাল উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন পাওয়ার গ্রিডের আঞ্চলিক প্রধান ও গ্রিড সার্কেল চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বিউবো পরিচালন ও সংরক্ষণ সার্কেল চট্টগ্রামের (পূর্ব) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম জসিম উদ্দিন প্রকৌশলী এ.কে.এম মামুনুল বাঁশরী, প্রকৌশলী নুরউদ্দিন মো. ফরহাদ চৌধুরী, প্রকৌশলী মো. মাহমুদুর রহমান, প্রকৌশলী মো. কামাল নুর ইসলাম, দৈনিক পূর্বকোণের সিনিয়র প্রতিবেদক মোহাম্মদ আলী, প্রকৌশলী করিম উদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী কাজী জাফর আহমদ। সংবর্ধিত অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী প্রকৌশলী মো. হেলাল মোরশেদ সোহাগ। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন মাওলানা মোহাম্মদ ফোরকান। বক্তব্য রাখেন প্রকৌশলী মো. ফয়সাল আবেদিন, প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ এনাম প্রমুখ।

সিওসি’ ৮৬ : ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েট ৮৬ সিওসি ৮৬ ভিন্ন আঙ্গিকে উদযাপন করলো পবিত্র রমাদান মাসে এ বছরের স্বাধীনতার মাসে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মাস ও পবিত্র রমাদান উপলক্ষে ১৪ মার্চ ২৪ রমজান শনিবার হালিশহরস্থ আশরাফিয়া ওসমানিয়া হানাফিয়া এতিমখানা ও হেফজখানায় এতিমদের সাথে ইফতার, ঈদ উপহার ও রাতের খাবারের আয়োজন এর মধ্য দিয়ে। উল্লেখ্য রামাদানের শুরুতেই এতিমখানায় নিয়মিত মাসব্যাপি ইফতার সামগ্রী যোগান দিয়ে থাকে সিওসি ৮৬। সংগঠনের আহবায়ক মঞ্জুর মোর্শেদ ফিরোজ এতিমদের ঈদ উপহার প্রেরণ করেন। আলোচনা সভা ও এতিম বাচ্চাদের সাথে ইফতার ও রাতের খাবার ঈদ উপহার বিতরণ। সৈয়দ মোহাম্মদ রিদোয়ান ও আশফাকুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তারা ও মাদ্রসা কর্তৃপক্ষ বলেন, এবারের পবিত্র রমাদানে আমাদের মহান স্বাধীনতা দিবস উদযাপনের সুচনা আজ। পবিত্র রমাদান মাস এর ইবাদত, সিয়াম সাধনা আত্বার পরিশুদ্ধি ৭১ এর স্বাধীনতার চেতনা কে সুখী সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য পথ নির্দেশনা। সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা: আশরাফুল করিম, কিরণ আজাদ, সাইফুল ইসলাম লেনিন, শাহ মোহাম্মদ ইমরান, শেখ মোহাম্মদ খালেদ, মোহাম্মদ সেলিম, মাহমুূুদুর রহমান, মাহাবুবুর রহমান বাহার, সোহেল জাহান, আলমগীর আলম, জাহিদ হোসেন, শহীদ নইম, আজমল আহমেদ, আনোয়ারুল করিম টিটু প্রমুখ।

৩০নং ওয়ার্ড পূর্ব মাদার বাড়ী : নগরীর ৩০নং ওয়ার্ড পূর্ব মাদার বাড়ীস্থ নালাপাড়ায় সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মসিউল আলম স্বপন। এতে আরো উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান, যুগ্ম আহবায়ক মো. নাছির, সাবেক থানা বিএনপি সংগঠক মো. বেলাল, হকার্স সমিতির সহসভাপতি এম এ বাতেন, আয়োজক কমিটি মো. আলী, মো. রমজান, মো. ইলিয়াস, মো. রফিক, মো. সালমান ফারসি, মহানগর যুবদল নেতা মো. কাশেম প্রমুখ।

চান্দগাঁও হাজির পুল ফ্রেন্ডস ক্লাব : চান্দগাঁও ৪নং ওয়ার্ড হাজির পুল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দগাঁও ৪নং ওয়ার্ডের আহ্বায়ক ইলিয়াস চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সালাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সাগর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ হোসেন খাঁন জোসী, চান্দগাঁও থানা যুবদল নেতা মিরাজ চৌধুরী, চান্দগাঁও থানা বিএনপি নেতা জামাল, সালাউদ্দিন রুবেল, নাজিম উদ্দীন, জালাল উদ্দীন, চান্দগাঁও থানা যুবদল নেতা রুবেল, সাখাওয়াত, জুয়েল, জাহেদ। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কৃষকদল শ্রমিকদল ও অন্যান্য নেতৃবৃন্দ।

পটিয়া প্রেস ক্লাব : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী। পটিয়া প্রেস ক্লাবের এডহক কমিটির আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উল্লাহর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, সেলিম চৌধুরী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো: সেলিম, আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মাষ্টার শ্যামল দে, তারেকুর রহমান তারেক, আশিকুল মোস্তফা তাইফু, অধ্যাপক রেজাউল করিম আনসারী, সৈয়দ মো. মোদাচ্ছের, মো: আয়াজ, ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এসএম রহমান, কামরুল ইসলাম, তাপস দে আকাশ, ওবাইদুল হক পিবলু, শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ্‌ আল নোমান, এস এম জুয়েল, প্রমুখ।

মমতাজ উদ্দীন চৌধুরীফাতেমা বেগম ফাউন্ডেশন : আলমদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেনআত্মিক উৎকর্ষতা সাধনে মানবজীবনে পবিত্র রামাদান এক নেয়ামক ভূমিকা পালন করে। মানুষ সিয়াম সাধনার মাধ্যমে স্খলনমুক্ত ও বিশুদ্ধ চরিত্র গঠনে ব্রতী হয়। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যবোধ তৈরি করে। রামাদান ধৈর্য্য, ত্যাগ ও সংযমের শিক্ষাসহ মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলে। মমতাজ উদ্দীন চৌধুরীফাতেমা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার মরহুমমরহুমাগণের ইছালে ছাওয়াব উপলক্ষে জুমাবার বিকেল ৪টায় সফর আলী মুন্সি চৌধুরী জামে মসজিদ ময়দানে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আলমদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ মঈনউদ্দীন চৌধুরী হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এ.এম. মহিউদ্দীন চৌধুরী সেলিম, আহমদ কবির চৌধুরী খোকন, মুহাম্মদ কুতুব উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দীন, হারিছ উদ্দীন দৌলতী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা নুরুল আলম। স্বাগত বক্তব্য দেন জাকের হোসেন চৌধুরী। মো: এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেনমাওলানা মো: নুরুল আবছার, শাহাদাত হোসেন চৌধুরী, মো: আবুল ফজল, আবদুল হক মাষ্টার, মোহাম্মদ সেলিম উদ্দীন, নাজিম উদ্দীন, মোহাম্মদ আব্বাস উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইসমাঈল, মো: ওহিদুল আলম খান খোকন, .এম. নিজাম উদ্দীন চৌধুরী মাসুম, মোহাম্মদ আরিফ, মো: জাহেদ হোসেন চৌধুরী তানিম, আব্দুল্লাহ ইমরান চৌধুরী, মোহাম্মদ ইমন হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দিন, মো: আবুল হোসেন চৌধুরী, মো: কামাল উদ্দিন, মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মো: রায়হান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশাহসূফী ছৈয়্যদ মতিউর রহমান শাহ’র ওরশ
পরবর্তী নিবন্ধমির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ