চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জিইসি মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এনামুল হক এনামর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মীর মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি মহিউদ্দিন আহমেদ বেলাল, সহ সভাপতি সেকান্দর হোসেন বাদশা, সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং অর্থ সম্পাদক মাহফুজুল হক হেলাল প্রমুখ।
সাতকানিয়ায় বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে, শহীদ জিয়ার উত্তরাধিকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তাই সকল মতভেদ ভুলে তারেক রহমানের মিশন–ভিশনকে এগিয়ে নিতে দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক ছাদের নীচে আসতে হবে। এজন্য উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। রোববার (৮ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে সরওয়ার বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, অতীতে সন্ত্রাসী কর্মকান্ডের নজির দেশে অহরহ। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের কোন জায়গা এ সরকারের আমলে হবে না।
আমিলাইষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শহিদের সভাপতিত্বে মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, নওয়াব মিয়া, এড. এরশাদুর রহমান রিটু, দিদারুল হক চৌধুরী, সরওয়ার কামাল চেয়ারম্যান, মিজানুর রহমান ও সাহাব উদ্দিন রাশেদ। জেলা যুবদল নেতা হাসান আলীর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এস এম ইলিয়াছ, মো. ইব্রাহিম মেম্বার, মাস্টার সেলিম রেজা, নাছির সিকদার, আবুল কাশেম, নেজাম উদ্দিন বাদশা, জোনায়েদুল হক মকসুদ, মো. আরিফ, মো. তারেক, আবুল কাশেম, মো. সোহেল ও মো. মামুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মোদ্দচ্ছির বিন ইসমাইল।
ডবলমুরিং থানার ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল–কুরআনে রোজা ফরজ করার বিধান যেভাবে এসেছে সেভাবেই ক্বিসাসের বিধান এবং কিতালের বিধানও এসেছে। সালাত কায়েমের মতোই দ্বীন কায়েমের বিধানও এসেছে। আল্লাহর ফরজ বিধান একাংশ মেনে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। ইসলামের পূর্ণ অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়ার শপথ নিতে হবে আমাদেরকে। তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে। গতকাল সোমবার ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে উদ্যােগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।
সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশন : গত শনিবার প্রায় ৬৫০ জন প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথমবারের মতো সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশন (ওপিএ) আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর্চডায়োসিসের আর্চবিশপ সুব্রত হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। ওপিএ–এর সাধারণ সম্পাদক এ এস এম মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান। এবারের ইফতার মাহফিলের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন জাহেদ সাঈদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মোহাম্মদ রফিক, শেখ জোবায়েদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ রাশেদ চৌধুরী, ইমতিয়াজ হাবিব রনি, অ্যাডভোকেট ওয়াসিম শরীফ, মাশফিক আহমেদ চৌধুরী এবং ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুবসহ আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও ওপিএ লিটারেসি স্কুলের শিক্ষিকামণ্ডলী এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৯৫৫ সালে এসএসসি উত্তীর্ণ প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে ২০২৫ সালে এসএসসি পাস করা নবীন প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, যা প্রজন্মের এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা স্কুল প্রাঙ্গণে এমন উদ্যোগ আয়োজনের জন্য বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করেন। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিব মহিউদ্দিন।
জেসিআই চট্টগ্রাম : তরুণ উদ্যোক্তা এবং আগামীর ব্যবসায়িক নেতৃত্বকে শরিয়াহ ভিত্তিক অর্থায়ন সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা ‘ইসলামিক ফাইন্যান্স ফর নেক্সট বিজনেস লিডারস’। সোমবার (৯ মার্চ) নগরীর হোটেল পেনিনসুলার ডালিয়া হলে জেসিআই চিটাগাং– এই বিশেষ আয়োজনে সহায়তা করেছ্তে বাংলা কন্টেন্ট, অ্যালবিওন গ্রুপ এবং বনফুল অ্যান্ড কোং। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় মূল মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফতি ও শরিয়াহ উপদেষ্টা ওবাইদুর রহমান হাম্মাদ। তিনি অংশগ্রহণকারীদের সামনে বর্তমান বিশ্বে ইসলামিক অর্থায়নের গুরুত্ব, ব্যবসায়িক নীতি এবং এর প্রায়োগিক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।তিনি বলেন, নৈতিক ব্যবসায়িক কাঠামো গড়তে তরুণ প্রজন্মের এই বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। কর্মশালা শেষে উপস্থিত তরুণ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক প্রতিষ্ঠান জেসিআই চিটাগাং–এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেসিআই–এর স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষাথীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের কনভেনর ছিলেন কায়সার হামিদ ফরহাদ।
গাউছিয়া কমিটি কদম মোবারক শাখা : গতকাল সকাল ১০টায় কদম মোবারক স্কুলে গাউছিয়া কমিটি বাংলাদেশ কদম মোবারক শাখার উদ্যোগে ও আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আজিম শরীফ রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সাবেক সদস্য ইমরান হোসেন জুয়েল, বিশেষ অতিথি ছিলেন জামাল খান ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, বাগমিনরাম ওয়ার্ড গাউসিয়া কমিটির সহ–সভাপতি মোহাম্মদ দেলোয়ার। এতে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শাহজাহান, মাওলানা মোহাম্মদ নোমান, মোঃ মোবারক হোসেন, মোঃ আলী জিন্না, আনিসুল ইসলাম, মোহাম্মদ শরীফ, মোঃ হাসেম প্রমুখ।
চমেক মেডিকেল সরকারি কর্মচারী সমিতি : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় শ্রেণীর মেডিকেল সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চমেকের নিউ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এবং এ এম বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক পরিচালক বিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চমেক উপাধ্যাক্ষ ডা. মো. আব্দুর রব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এসএম ইফতেখারুল ইসলাম, চমেক হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী, সহকারী পরিচালক ডা: কাজী সাইফুল আলম, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম জসীম উদ্দিন, ্লপোস্ট গ্র্যাজুয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তানভীর হাবিব তান্না, সাধারণ সম্পাদক ডা. মো. মোনায়েম ফরহাদ, নিউরো সার্জারি বিভাগের রেজিস্টার ডা. মাজেদ সুলতান, মহানগর ১১ থেকে ২০ গ্রেট ফোরামের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যলামনাই চট্টগ্রাম : ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যলামনাই চট্টগ্রামের উদ্যোগে গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোনালী ব্যাংক কর্মকর্তা মো. তাসনিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন অ্যলামনাই সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের গণিত অধ্যাপক অধ্যাপক আহমেদ ছোবহান; সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্যিক ম্যানেজার মোরশেদ হোসাইন আজাদ এবং বক্তৃতা করেন অ্যলামনাই উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ সহিদ উল্যাহ। ইফতার ও দোয়া মাহফিলের চট্টগ্রামে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশ শতাধিক প্রাক্তণ শিক্ষার্থী অংশ নেন।
কোস্ট ফাউন্ডেশন : পবিত্র রমজানে চট্টগ্রাম নগরীতে ইফতার মাহফিলের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। রবিবার ৮ মার্চ বিকেলে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার অফিস কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের উপ–নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের জেনারেল কাউন্সিল সদস্য ড. মনজুরুল–উল–আমিন চৌধুরী, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, সাবেক কমিশনার ও ৫ নম্বর ওয়ার্ড চান্দগাঁও থানা বিএনপির আহ্বায়ক মো. আজম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কমিশনার মো. মাহাবুব আলম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মো. মোশাররফ হোসেন, বিএনপি নেত্রী শিরিন জাহান, চান্দগাঁও থানা যুবদলের সদস্য আমিনুল ইসলাম লিটন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গাজী সেলিম, চান্দগাঁও আবাসিক এলাকার সেক্রেটারি মো. ইসলাইল, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেন, কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক মো. রুবেল হোসেন ও কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক লোকমান হোসেন। ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। সংস্থার আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেন জানান, কোস্ট ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৯৮ সাল থেকে বাংলা দেশের উপকূলীয় ১২ জেলায় দরিদ্র মানুষের বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা, সামাজিক ও আর্থিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছে। বর্তমানে ১২ জেলায় ১৪৫টি শাখা রয়েছে যেখানে ১ লাখ ৭৫ হাজার পরিবার এ সংগঠনের সঙ্গে জড়িত। চট্টগ্রামে ২০১০ সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ২২টি শাখা রয়েছে। এর সঙ্গে ৩৫ হাজার পরিবাবার সরাসরি যুক্ত।












