চকরিয়া সমিতি চট্টগ্রাম : চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ‘চকরিয়া নামটি শুনলেই আমার মনের মাঝে অন্যরকম একটা আবেগের স্রোত বয়ে যায়। চট্টগ্রামের আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় চকরিয়ার মানুষজন সব সময় সমপ্রীতির হাত বাড়িয়েছেন, পাশে থেকেছেন। সকলের অকুণ্ঠ সমর্থন ভালোবাসায় আজ আমার এতটুকু আসা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সরকার গঠিত হয়েছে, এখন দেশ গড়ার সময় এসেছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছ্তিএই পথচলায় এবং আমাদের প্রিয় শহর চট্টগ্রামের উন্নয়ন–অগ্রগতির জন্য সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দরকার। আশা করছি, অতীতের মতো আপনারা সকলেই ভবিষ্যতেও আমার পাশে থাকবেন।’
তিনি গত শুক্রবার চকরিয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এবং তাকে দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন। সমিতির সভাপতি লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হামিদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় সমিতির সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মো. ওসমান সরওয়ারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, প্রকৌশলী নুর হোসেন, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক রোটারিয়ান অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন মানিক ও সদস্য সচিব অ্যাডভোকেট ওসমান গণি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন্তসমিতির সহসভাপতি এম হামিদ হোছাইন, এম জাহাঙ্গীর কবির চৌধুরী ও নিজাম উদ্দীন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শফিউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এহেছান চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিমসহ চকরিয়ার বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক এবং অধ্যাপক নইম কাদের।
চিটাগাং ক্লাব: চিটাগাং ক্লাবের ইফতার গত ৫ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে চীফ হোস্ট ছিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রোজা বা সিয়াম আমাদের ধৈর্য্য ও সহনশীলতার শিক্ষা দেয়।
তিনি সামাজিক জীবনে এই শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য জাবেদ হাসেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরওয়ার হাসান, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান সাবেক চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, এম এ ছালাম, এস এম আবু তৈয়বসহ ভাইস চেয়ারম্যান ও মেম্বার ইনচার্জবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
হালকা মোটরযান চালক–শ্রমিক ইউনিয়ন : নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম হালকা মোটরযান চালক–শ্রমিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি হাজ্বী মো.আবু ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ব্যারিষ্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম এলিট ক্লাবের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম চৌধুরী, মো. তোফাজ্জল হোসেন।
এতে প্রধান অতিথি বলেন, নগরীকে যানজট মুক্ত ও বাস যোগ্য করতে পরিবহন শ্রমিকদের এগিয়ে আসতে হবে। পরিবহন সেক্টরে বিরাজমান নানা সমস্যা গুলো নিয়ে সবাইকে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার বঞ্চিত রেখে নগরীর উন্নয়ন অসম্ভব, বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে যোগাযোগ ব্যবস্থায় আরো উন্নত করতে হবে। প্রধান বক্তা বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার বাস্তবায়ন না হলে দেশ ও জাতি এগিয়ে যেতে পারবে না। দেশের অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে শ্রমিকরা। বিশেষ অতিথি ফয়সাল দস্তগীর শ্রম আইন ও সড়ক পরিবহন আইন অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদান করার জন্য মালিকদের প্রতি আহবান জানান ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গাড়ি রিকুইজিশন করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন। উপস্থিত ছিলেন শাহ আলম ফিরোজী, মো. আনোয়ার হোসেন, মো. কাজল ইসলাম, সামসুল ইসলাম আরজু, মাঈনউদ্দিন তাপস, সাইফুল ইসলাম শাহীন, মো. সোলাইমান সুমন, মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. রাসেল হাওলাদার, মো. মনির হোসেন, মো. আব্দুস ছালাম, মো. শফি, এয়াসিন মিয়াজি, রেদোয়ান রহমান খান, মো. শহীদুল্লাহ্, মো. জাহাঙ্গীর আলম, মো. দেলোয়ার হোসেন, এম এ হাকিম প্রমুখ।
ধনিওয়ালা পাড়া : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। কোনো ধরনের পিছনের দরজা বা কারও অনুকম্পার মাধ্যমে নয়। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের সরাসরি সমর্থন ও ভোটের মাধ্যমেই এসেছে। গতকাল শনিবার দুপুরে নগরীর ধনিওয়ালা পাড়া চাঁদমহল টাওয়ারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খানের উদ্যোগে আয়োজিত অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল সহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সবসময় জনগণের পাশে ছিলেন। গত ১৬ মাস ধরেও তিনি নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মেয়র বলেন, ১২ তারিখের নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন। সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সব দলের এজেন্ট উপস্থিত ছিলেন। কোথাও ভোটারদের বাধা দেওয়া হয়নি বা কোনো দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। তিনি বলেন, ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষরিত ফলাফলপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন। যদি কোনো প্রার্থীর ফলাফল নিয়ে আপত্তি থাকে, তাহলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনিও নির্বাচনের মাধ্যমে মেয়র পদে আসীন হয়েছেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সত্য মিথ্যা ভালোভাবেই বুঝতে পারে। অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও জনগণ বিএনপির পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মো. খান, বক্তব্য রাখেন ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহীম, আব্দুল মান্নান, শেখ মনির বাবুল, আমির উদ্দিন বাবুল, রফিকুল আলম, যুবদল নেতা মুরাদ উদ্দিন, মো. রনি, আবদুল আজিজ, আবদুল বারেক, আবদুল মান্নান, মো. বক্কর প্রমুখ।
৭নং ওয়ার্ড : চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জুর পক্ষ থেকে পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আলী নগর, নবী নগর, হামজারবাগ কলোনি ও বাস্তাহারা এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হিলভিউ মসজিদের সামনে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, পাঁচলাইশ থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নেতা এম এ নাছের, দপ্তর সম্পাদক মজিব উদ্দৌলা বাচ্চু, বিএনপি নেতা শাহনূর শানু, নগর সাইবার দলের সাধারণ সম্পাদক শাহেদ আলম, থানা যুবদল নেতা ইলিয়াস হোসন ইলু, মোরশেদ, মোঃ রাশেদ, নাছির, মন্সুর, আবদুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনএমসিএএফ অ্যালামনাই ফাউন্ডেশন : চট্টগ্রামের ঐতিয্যবাহী অডিট ফার্ম নাছির মোহাম্মদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রাক্তন ছাত্র–ছাত্রীদের সংগঠন এনএমসিএএফ অ্যালামনাই ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নবাগত আয়কর আইনজীবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। শুক্রবার (৬ মার্চ) নগরীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। ফার্মের প্রাক্তন ছাত্র উত্তম কুমার দাশ ও আবু হেনা মোহাম্মদ ফারহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হাসান মুরাদ, এফসিএ। বিশেষ অতিথি ছিলেন সিএ ছাত্র পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং মেম্বার সেক্রেটারি মো. শাহরিয়ার আহমেদ। অনুষ্ঠানে প্রিন্সিপাল এম. এন. হুদা মনসুরি, এফসিএ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে পেশাগত জীবনে সততা, দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তারা নতুন প্রজন্মের আয়কর আইনজীবী ও শিক্ষার্থীদেরকে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন। প্রাক্তন সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এস. এম. আরিফুল হক (টিপু), মো. সাহেদুল হাসান, আবদুল্লাহ মো. নূর উদ্দিন, হারুনুর রশীদ, রাশেদুল আলম এবং আবু জাফর মোহাম্মদ আবদুল্লাহসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং সকল পেশাজীবীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সোনাগাজী সমিতি চট্টগ্রাম : গতকাল শনিবার নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহ–সভাপতি এডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও যুগ্ম সম্পাদক আবু আহমেদ মিঞার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজ উদ্দ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাফর আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবসার তৌহিদ, খুরশিদ আলম, হোসাইন আহমদ, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, জিএম কৃষি ব্যাংক, কামরুল ইসলাম।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে : গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইস্ট লন্ডনের আইভিওয়াই মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমজমাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র কনভেনর আবুল মুনছুর শাহজাহানের সভাপতিত্বে ও ট্রাস্টি মোঃ আলী রেজা এবং সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের ডেপুটি হাইকমিশনার ড. নজরল ইসলাম। ইফতার মাহফিলে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিলানো জামে মসজিদের খতিব মাওলানা জোনাইদ সোবহান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান। ইসলামিক নাশিদ পরিবেশন করেন ইসলামিক সঙ্গীত শিল্পী জাহেদুল আলম মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুস্টানে পারস্পরিক সংলাপের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পর্ককে আরও সুদৃঢ করেছে। এতে আরো উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, গ্রেটার ঢাকা সমিতি, বাংলাদেশ সলিসিটরস সোসাইটি, কক্সবাজার অ্যাসোসিয়েশন, সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে, সন্দ্বীপ সমিতি এবং চট্টগ্রাম কেন্ট সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকেসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও জিসিএ সদস্যবৃন্দ। গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের পক্ষে বক্তব্য রাখেন ব্যরিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু, ব্যারিস্টার আবুল মুনছুর শাহজাহান, কাউন্সিলর ফিরোজ গনি, মনির মাহমুদ, মোহাম্মাদ আলী রেজা, মোঃ ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার, সুজন বডুয়া, অ্যাকাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, অ্যাকাউন্টেন্ট অনুপম শাহ, মোঃ মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, শহীদুল ইসলাম, মোঃ ইব্রাহিম জাহান, শওকত ওসমান, আসমা আক্তার, ফয়সাল আনোয়ার নদবী, মোহাম্মদ মাহাবুবুল আলম, জাহেদুল আলম মাসুদ, পিয়াস বডুয়াসহ প্রমুখ।
স্বপ্নতরী ফাউন্ডেশন : পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নতরী ফাউন্ডেশনের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুরস্থ একটা অভিজাত রেস্টুরেন্ট এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার শুরু হওয়ার আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি–সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মাঈন উদ্দীন হাসান। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও মানুষের মধ্যে পারস্পরিক সমপ্রীতি বজায় থাকার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস কেবল ইবাদতের মাস নয়; এটি মানবিকতা, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সমাজে সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের সার্বিক আয়োজনের স্পনসর করেন স্বপ্নতরী ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ডা. আবু মোহাম্মদ শাহেদ। তার এই সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। স্বপ্নতরী ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল নিজামী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নুর উদ্দীন মাহিন, সাইফু উদ্দীন, মোহাম্মদ সাহাব উদ্দীন, আরিফুল ইসলাম, হানিফ ও নুরুল করীমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে স্বপ্নতরী ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোহরা ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর : মোহরা ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আজমের সৌজন্যে এক ইফতার ও দোয়া মাহফিল তার পারিবারিক বাসস্থানে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক কমিশনার নাজিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ–সভাপতি ইদ্রিস মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ ইয়াসিন, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ইকবাল চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আফসার, হানিফ মামুন, ইরান, ফিরোজ চৌধুরী, মোহাম্মদ রাসেল নিয়াজ মোরশেদ খান, রাশেদ, আইয়ুব প্রমুখ।
পতেঙ্গা নেভাল : পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনে হাফেজদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন রিভারস্টোন রেস্টুরেন্ট। গতকাল শনিবার নগরীর পতেঙ্গা নেভালে রিভারষ্টোন এর হল রুমে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিভারষ্টোন রেস্টুরেন্টের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আক্কাস উদ্দিন, রেস্টুরেন্টের পরিচালক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। পরে কোরআন তেলাওয়াত ও ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর : দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টায় নগরের দেওয়ানহাটস্থ দেশীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নগরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আবু হেনা মুহাম্মদ মুস্তফা কামাল ও পোস্তার পাড় জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, এসিস্ট্যান্ট সেক্রেটারি শিল্পী গোলাম মুস্তফা, সংগঠনের সেক্রেটারিয়েট সদস্য শিল্পী শাহিদুল করিম খান, মাওলানা এনামুল হক, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হুসেন ছাড়াও উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের জোন দায়িত্বশীল মুহাম্মদ সাইদুল ইসলাম, মুহাম্মদ জাকির হোসেন, এড. ইমরান হোসেন। উপস্থিত ছিলেন চট্টলা গানের দলের পরিচালক শিল্পী আব্দুস শাকুর, কর্ণফুলী নাট্য থিয়েটার পরিচালক হোসনে মুরাদ তারিফ ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল সাংবাদিক মাহবুবুল মওলা রিপন প্রমুখ।












