বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম ও খাল খনন প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি জানান। তিনি বলেন, একটি স্বাধীন, সার্বভৌম ও সমপ্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সরকার জনগণের সকল ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। লায়ন হেলাল উদ্দিন আরও বলেন, পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।

তিনি গতকাল (শুক্রবার) বিকেলে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ২নং বারশত ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বারশত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু এম মনছুর উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক ডিলার, লিয়াকত আলী, এস এম মোজাম্মেল, আবু ছাদেক, আব্দুল হক মেম্বার, আবু ছালেহ, নুরুল ইসলাম, মামুন খান, আবুল হাসেম, ইলিয়াছ, এরশাদ, নিজাম উদ্দিন, ইউনুস, আলী আহমদ, ছৈয়দুল হক, যুবদল নেতা শোয়াইবূল ইসলাম, মোঃ নয়ন, মোঃ হোসেন, আমিন, বাবলু হোসেন, রফিক নাজিম উদ্দিন, উদ্দিন, মঈনুদ্দীন, মহিউদ্দিন, আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, রাশেদ খান, মহিউদ্দিন খান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাসান, মোঃ মুছা, সাইফুদ্দিন দস্তগীর, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, বোরহান, মিনহাজ, হান্নান, শফিউল আলম চৌধুরী, এমদাদ ফোরকান ও সেজাম প্রমুখ।

বোয়ালখালী সৈয়দুল হক খান ট্রাস্ট : বোয়ালখালীতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ সুফি মাওলানা সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর মানবকল্যাণ কর্মসূচির আওতায় ৩শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চরণদ্বীপ দায়রা শাখার সার্বিক সহযোগিতায় এবং আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাস্টের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। পুরো কার্যক্রমটি নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ। মুহাম্মদ জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা সভাপতি পারভেজ উদ্দিন, দারুত তায়ালীম প্রতিনিধি সিরাজ দৌল্লাহ তালুকদার এবং বোয়ালখালী উপজেলা সভাপতি আবদুল ছালাম সওদাগর। এছাড়াও স্থানীয় মাইজভাণ্ডারী অনুসারী ও দায়রা শাখার নেতৃবৃন্দের মধ্যে নুরুল আলম ও ওসমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গাউছুল আজম মাইজভাণ্ডারীর মানবকল্যাণমুখী দর্শনকে সমুন্নত রাখতে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর দিকনির্দেশনায় এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাভোগীদের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

১৪নং লালখানবাজার ওয়ার্ড বিএনপি : গতকাল শুক্রবার ১৪নং লালখানবাজার ওর্য়াডস্থ শামসু কলোনীতে ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমনের উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে ও খ ইউনিট বিএনপির সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সভাপতি এড: আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, যুগ্ম সাধারণ সম্পাদিকা নাসরিন বাপ্পি, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহেদ হাসান সহ ওয়ার্ড ও ইউনিট বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতীদল ও তরুণ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের জন্য ওয়ার্ড সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সুমনকে ধন্যবাদ জানান। আগামীর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং পরিকল্পনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা আর ও সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান সুমনের ব্যবস্থাপনায় প্রায় ২০০০ পরিবারকে ইফতার সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব চিটাগং (এমএওইউসি)-এর উদ্যোগে গ্র্যান্ড ইফতার মাহফিল ও অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের হল২৪এ আয়োজিত এ অনুষ্ঠানে অ্যালামনাই সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি। পবিত্র খতমে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অ্যাওয়ার্ড পর্ব পরিচালনা করেন মোহাম্মদ মাঈন উদ্দিন। আয়োজকরা জানান, অ্যালামনাইদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ঐতিহ্য ও সুনাম ধরে রাখাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইচআরএম এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ছয়জন শিক্ষার্থীকে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব ও বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি, এইচএসসি, লেভেল ও এলেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী অ্যালামনাই সদস্যদের ২৭ জন সন্তানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ চৌধুরী। বক্তব্য দেন মোতাসেম বিল্লাহ, এএনএম ওয়াজেদ আলী ও এনামুল হক টিটু। বক্তারা অ্যালামনাই ঐক্য, মেন্টরশিপ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও বাস্তবায়ন করেন কনভেনর মো. জসিম উদ্দিন হেলাল। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অ্যালামনাই, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শিক্ষাঙ্গনের ইতিবাচক অগ্রযাত্রাকে এগিয়ে নেবে।

মির্জাপুরী খানকাহ শরীফ : নগরীর ১৬নং শাহ আমানত লেইনস্থ আশেকানে গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মির্জাপুরী খানকাহ শরীফের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি ইফতার মাহফিল মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিকালে স্থানীয় দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অসচ্ছল মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের মনোনীত সাংগঠনিক সমন্বয়ক মো. কামাল, মো. উমর ফারুক, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. আলী আবরাহা দুলাল, শাখার সভাপতি মো. আবুল বশর, সেক্রেটারী মো. ইলিয়াছ বাহার টিটু, সহসভাপতি মো. জাবেদ, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, মো. আবু ছালেহ কাওয়াল, মো. কাসেম কাওয়াল, সাংগঠনিক সম্পাদক ফখরুদদীন বাবর, সহসম্পাদক মো. জসিম, মাওলানা মো. আজম, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। সিয়াম সাধনার উপর দোয়া ও মোনাজাত করেন মীরে মেহফিলে সামা, হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী (.)’র একমাত্র আওলাদ সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন (.)

এপেক্স ক্লাব অব পটিয়া : পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ইফতার, মাসব্যাপী পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং মরহুম অধ্যক্ষ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হযরত আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম আলহাজ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ক্লাবের পরিচালকবৃন্দ, আলেমওলামা, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। আয়োজকেরা জানান, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে কোরআন শরীফ বিতরণের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন। সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি ও ডিনার নোটিশ সম্পাদক মো. আবু হেনা এবং ফেলোশিপ ও পাবলিক রিলেশনশিপ পরিচালক মো. নাঈম আলমদার। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহসভাপতি নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী, অতীত জেলা গভর্নর মো. কামাল পাশা ও মোহাম্মদ দিদারুল ইসলাম খাঁন, সাংবাদিক বিনজুর রহমান, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মো. মোজাম্মেল হক এবং এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মহসিন। এ ছাড়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা সেক্রেটারি মো. আরিফ খান, ট্রেজারার মো. আব্দুল্লাহ ফারুক রবি, ক্লাব ডিরেক্টর আব্দুর রহিম খন্দকার ও মো. ফারুক হোসাইন, নুরুল ইসলাম, আবুল হাসান আজাদ হিরু, জোনায়েদ সারওয়ার রিমন, আরাফাত খাঁনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাফেজ মো. তামজিদুল ইসলাম খাঁন দোয়া, মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন। পরে অতিথিরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. সরোয়ার শাহ্‌ আমিরীর কাছে হস্তান্তর করেন।

সিজেকেএস ক্লাব সমিতি : প্রয়াত ক্রীড়া সংগঠকদের রুহের মাগফেরাত কামনায় সিজেকেএস ক্লাব সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহাফিল। গতকাল শুক্রবার বাদ আছর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহাফিলে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী ও সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। বক্তারা বিগত দিনে সিজেকেএস সহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ক্রীড়া সংগঠকদের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন। বক্তব্য শেষে মাওলানা জয়নাল আবেদিন প্রয়াত ক্রীড়া সংগঠকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্য, সিডিএফএ কর্মকতা, সিজেকেএস কাউন্সিলর, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন উর রশিদ কাজল, চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর সহ ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিস্ট সংগঠক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব নওশা মিয়া চৌধুরী ফাউন্ডেশন : বোয়ালখালী উপজেলায় আলহাজ্ব নওশা মিয়া চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলহাজ্ব নওশা মিয়া চৌধুরী ফাইন্ডেশনের চেয়ারম্যান ও বোয়ালখালী প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ মনজুরুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ্যাড. ইসকান্দর চৌধুরীর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শাহ আলম বাবলু, এম আর তাওহীদ, এস এম শাহেদ হোসেন ছোটন, সালাহ উদ্দীন চৌধুরী, হুমায়ুন চৌধুরী, খতিব রিয়াজ উদ্দীন সালেহী, মাওলানা শাহ আলম, মাওলানা আসিকুল হকসহ ফাউন্ডেশনের অন্যান্য ব্যক্তিবর্গ ও সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলহাজ্ব নওশা মিয়া চৌধুরী ফাইন্ডেশনের চেয়ারম্যান ও বোয়ালখালী প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ মনজুরুল হক চৌধুরীর বাসভবনে তার পরিবারবর্গের ইছালে সওয়াবের উদ্দেশ্যে ইফতারের পূর্বে রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজ জীবন পরিচালনায় আল্লাহ রাব্বুল আল আমিনের রহমত কামনা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি : মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের উদ্যোগে ফটিকছড়ি পৌরসভায় হতদরিদ্র মানুষের মাঝে গতকাল শুক্রবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফটিকছড়ি সদরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কমিটির উত্তর ধুরুং দায়রা শাখা। বিতরণ অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মো. আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ জালাল উদ্দীন চৌধুরী।

ছাত্রনেতা নঈম উদ্দিন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গ জোনের সমন্বয়ক ডা. আনিস উদ্দিন সোহেল ও শাখার সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সওদাগর। কোরআন তেলাওয়াত করেন মৌলানা শাহেদ রেজা। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন আহমেদ কামান উদ্দিন শিহাব। গজল পরিবেশন করেন মোহাম্মদ হাসিবুর হক তুসার, মো. হামিদ উল্লাহ প্রমুখ।

মাওলানা হাবিবুল্লাহ ফাউন্ডেশন : বোয়ালখালী খরন্দ্বীপ মুন্সীপাড়া তাজ মহিউদ্দিন তালুকদার বাড়ির হাবিব ভিলায় মাওলানা হাবিবুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবদুল আজিজ, মুফতী মুজিবুল হক, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবদুল্লাহ আল জাবের শাওন, বিএনসিসির কর্ণফুলী ক্যাডেট কর্পোরাল মাহমুদ আল সাকি ছাত্র মো. উমায়ের জাহেদী, ইব্রাহিম হিযবুল্লাহ সামি, উজায়ের জাহেদী সাদমান মুত্তাকী, আমীর হামজা হুজায়েফ সহ নেতৃবৃন্দ। পরে ফাউন্ডেশনের কর্মকর্তারা ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধবৈষম্যহীন আগামীর প্রত্যাশা -সমাজ ও রাজনীতি