বিভিন্ন সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে বক্তারা রমজানে দুস্থদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

চিটাগাং ইডেন ক্লাব : ১৭ নং পশ্চিম বাকলিয়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগাং ইডেন ক্লাবের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি এলাকার গরিব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান হায়দারের সভাপতিত্বে ও স্থায়ী কমিটির সদস্য মো. আদনানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির ভাইসচেয়ারম্যান মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, নজরুল ইসলাম মিঠু, মো. সিরাজুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির সদস্য ও মোহাম্মদ মহিউদ্দিন, মীর গ্রুপের চেয়ারম্যান ও ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মীর হাসান, সদস্য মো. সরোয়ার আলম সুমন, ব্যবসায়ী কনক।

উপস্থিত ছিলেন আক্তার হোসেন কমু, মো. আশফাক খাঁন তানিম, কাইফি হাবীব, মো. জালাল মিয়া, মো. হামিম জাওয়াদ, মো. নাজিম প্রমুখ। এতে প্রায় ২০০ অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা : সূর্যগিরি আশ্রমের ব্যবস্থাপনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১৭ ফেব্রুয়ারি উপজেলা কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য। সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন ড. তরুণ কুমার আচার্য্য, মোহাম্মদ আলাউদ্দিন, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান কান্তি দাশ, রুবেল শীল,ঝুমুর সর্দার। এতে প্রায় ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আলোর দিশা : আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি ফিরিঙ্গীবাজার ইয়াকুব আলী দোভাষ স্কুল প্রাঙ্গণে ১ম ধাপে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন, উপদেষ্টা কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, হাজী লতিফ মোহাম্মদ, সালেহ আহমদ, ইকরামুল হক, আবু তাহের, ফখরুল ইসলাম।

ফিরোজা রউফ ফাউন্ডেশন : পটিয়ার ফিরোজা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার সকালে সমাজসেবক জামাল সাত্তার মিয়ার অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এলাকার ১৩০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে বক্তারা পবিত্র রমজান মাসে দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

রোটারি ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি : ১৮ ফেব্রুয়ারি রোটারি ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ২শত পরিবারের মাঝে শুকনো ইফতারসামগ্রী বিতরণ করা হয়। নগরীর জাকির হোসেন বাই লেনে রোটারিয়ান মিন্টু ইব্রাহিমের বাসভবনে কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মিন্টু ইব্রাহিম, তোফাজ্জল হোসেন, দিদারুল আলম, সিদ্দিক আহমেদ, আঞ্জুমানারা প্রমুখ। বক্তারা এ মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে নবীন বরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মেয়েকে যৌনপীড়নের অভিযোগে সৎ পিতা গ্রেপ্তার