বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী বান্দরবান জেলা : জামায়াতে ইসলামী বান্দরবান জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমানের বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া কোনো জনপদে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, ন্যায়বিচার এবং আল্লাহভীতি সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করা অনিবার্য।
তিনি বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শ এবং আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই মানুষের মধ্যে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়ালের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান জেলার সংসদ সদস্য সাচিং প্রুজেরী, জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম প্রমুখ।

জামায়াত রাজখালী সাংগঠনিক ওয়ার্ড : বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সি রহাটের রাজখালী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর নতুন ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী কোতোয়ালী থানার আমীর মুহাম্মদ আমীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফেরদৌস আহমদ কোরায়শী, কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন, সাইয়েদ মুহাম্মদ আলী, বঙিরহাট ওয়ার্ডের ভারপ্রাপ্ত আমীর ফজলুল হক, সেক্রেটারি মাওলানা হুমায়ূন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাখালী সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল নোমান। প্রেস বিজ্ঞপ্তি।

হাইলধর ইউনিয়ন জামায়াত : চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় জাকাত প্রদান করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি গত ১০ মার্চ হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হৃদয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। বক্তব্য রাখেন নুরুল হোসেন, মাস্টার আব্দুল গনি, মাস্টার শহীদুল্লাহ।

পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন : চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলের হলরুমে গত ৯ মার্চ মাহে রমজান উপলক্ষে সালাতুস সালাম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি– পেশার মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষএম.এন হুছাইন। প্রধান অতিথি ছিলেন লেখক শেখ নাঈম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানার মিয়া, এএসআই বাবুল মিয়া। অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কনিকা সুলতানা।এ সময় চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুল ও পাইওনিয়ার টেকনিক্যাল স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখা : জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপ–শাখার উদ্যোগে গত ১০ মার্চ বিদ্যুৎ বিতরণ বিভাগ (বিউবো) পটিয়া দপ্তর প্রাঙ্গনে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন দক্ষিণ জেলার সহ সভাপতি মোহাম্মদ মোকতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যুগ্ম সম্পাদক ও মোহাম্মদ আজিজ মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ এজাজ উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর–দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উওর–দক্ষিণ শাখার সহ সভাপতি হুমায়ুন কবির,সহ সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ সোহেল আলম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ।

আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন : আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও শোহদায়ে বদর দিবসের আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফেজ কেফায়েত উল্লাহ। গাজী ওবায়দুল হক ইদ্রিস ও মুহাম্মদ মোজাম্মেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল আলম নঈমী, উপদেষ্টা পরিষদের সদস্য খাজা মাইনুদ্দিন, কেন্দ্রীয় পরিষদের সাঈদ, মমতাজুল হক আজীজ, হাফেজ মুসা, জুয়েল হোসেন, নূরুল ইসলাম, নাছের হোসাইন প্রমুখ।

শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ : সাতকানিয়ার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে বাজালিয়া ও পুরাণগড় ইউনিয়নের অর্ধশত অস্বচ্ছল ও গরিব পরিবার ও একটি এতিমখানার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. খোরশেদ আলী, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মিজান, নাজিম উদ্দিন, মো. আমান উল্লাহ, জোবায়েদ এরফান চৌধুরী টিটু, ফয়সাল মো. গিয়াস উদ্দিন সুমন, নুরুল আলম, মো. মিজানুল হক হিরু, মো. সাইফুল ইসলাম, আরাফাতুল ইসলাম, তানজিমুল ইসলাম, আহসান উল্লাহ সানি, নাজমুস সাকিব,আবদুল আজিজ, সামির জামাল, ইমরান বিন আউয়াল প্রমুখ।

চট্টগ্রাম–০৭০৯ গ্রুপ : এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম–০৭০৯ গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ জেলা পরিষদ ভবন রুপটপ রেস্টুরেন্ট টাউন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এডমিন মো. সাজু, সাদিয়া, নাদিয়া, মাধুরী, কামরুন নাহার, রনি রোজালিন, সাবা, নুরুল হাকিম, নজরুল, জামিল, ওমর ফারুখ, হাসান পারভেজ, রনি খান, শিপন, তৌহিদ, রিফাত, শরীফ, এরশাদ, শিমুল, রাতুল, একরাম, সাইদুল, মাহিম পারভেজ, কাউসার, সায়েম শাহরিয়ার, সাজু ও ফোরকান রাসেল।












