বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
চুয়েট ক্লাব : চুয়েট শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন চুয়েট ক্লাবের ইফতার মাহফিল গত ৩ মার্চ চুয়েটের টিএসসিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন : চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের ইফতার মাহফিল গত ৩ মার্চ নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। এতে এসোসিয়েশনের সদস্যবৃন্দ, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং সদস্যদের ব্যবসায়িক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শওকত আলী এবং ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মো. নুরুল আবছার। পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দিন আজহারী।
সভাপতির বক্তব্যে এস এম সাইফুল আলম বলেন, সবার আগে বাংলাদেশ, সরকারের এই নীতিকে সামনে রেখে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. শফি উদ্দিন, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. জাকির হোসেন, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফারুক আলম, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলী।

সমমনা আইনজীবী পরিষদ : সমমনা আইনজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্টে গত ৩ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. জাফর হায়দার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি অ্যাড. আব্দুস সাত্তার সারোয়ার, অ্যাড. জহুরুল আলম, মো. জসিম উদ্দীন, এরশাদুর রহমান রিটু, অ্যাড. ছৈয়দ মোহাম্মদ মাহাবুবুল কাদের, অ্যাড. হামিদুর রশিদ চৌধুরী, অ্যাড. মীর ফেরদৌস আলম সেলিম, অ্যাড. কাশেম কামাল, অ্যাড. শফিউল হক চৌধুরী সেলিম, অ্যাড. শফিউল্লাহ চৌধুরী, অ্যাড. ছৈয়দ আহমদ সিকদার, অ্যাড. মোস্তাফিজুর রহমান, অ্যাড. খন্দকার মো. এমদাদুর রহমান, অ্যাড. মাহাবুবুল হক, অ্যাড. মো. ইসকান্দর সোহেল, অ্যাড. মুহাম্মদ শাহাবুদ্দীন কুতুবী, অ্যাড. নিলুফার ইয়াসমিন লাভলী, অ্যাড. মো. হোছাইন এমদাদ, অ্যাড. মো. মোশারফ হোছাইন, অ্যাড. মো. শহিদুল আলম, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, অ্যাড. মাসুদুল আলম বাবলু, অ্যাড. মোহাম্মদ সেকান্দর, অ্যাড. সৈয়দা ফারজানা আকতার, অ্যাড. অলি আহমদ, অ্যাড. কাজী মো. আশরাফুল হক আনসারী, অ্যাড. মো. সাইদুল আহমেদ সেজান, অ্যাড. মো. আবু ছালেহ, অ্যাড. মো. সেলিনা আক্তার, অ্যাড. এইচ. এস সোহরাওয়ার্দী, অ্যাড. মাহমুদুল হক সোহেল, অ্যাড. অমিত কুমার দে, ড. মো. মাসুম, অ্যাড. মোক্তার আহমদ, অ্যাড. শারমিন আক্তার, অ্যাড. আফরোজা সোলতানা, অ্যাড. মো. মোজাম্মেল আলী জামশেদ, অ্যাড. মো. কামাল উদ্দিন, অ্যাড. মো. আলাউদ্দিন, অ্যাড. মো. আবচার উদ্দিন হেলাল, অ্যাড. মো. ইমরানুল হক আহাদ, অ্যাড. আফরোজা নাছরিন, অ্যাড. মো. ওসমান, অ্যাড. শিরিন সুলতানা চৌধুরী, অ্যাড. মোরশেদুর রহমান প্রমুখ।

ইয়ামাহা ও চট্টগ্রাম ওয়াইআরসি : ইয়ামাহা ও চট্টগ্রাম ওয়াইআরসির উদ্যোগে ইফতার মাহফিল নগরীর আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরস–এর ইয়ামাহা বিজনেস ম্যানেজার হোসেন মোহাম্মদ অপশন। এতে প্রায় এক হাজার বাইকার অংশগ্রহণ করেন, যা নগরীর বাইকার কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন গেস্ট বাইকার, ফিমেল বাইকার, কাস্টমার, ডিলার, ইয়ামাহা অফিশিয়াল ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রধান তানভীর হাসান বিপ্লবসহ সদস্যরা। বক্তারা তরুণ সমাজকে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ড : বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন–পাওয়েলের জন্মবার্ষিকী এবং প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস্’ গিল্ডের ইফতার মাহফিল গত ২৮ ফেব্রুয়ারি নগরীর একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জি. আবু মো. রাশেদ চৌধুরী। উপস্থিত ছিলেন আইপিপি সুজয় সেন গুপ্ত, সহ সভাপতি হেলাল উদ্দিন শাকিল, সাধারণ সম্পাদক এ এস এম মামুনুর রহমান মামুন, কোষাধ্যক্ষ স্টিভ অস্কার, সহ সম্পাদক চার্লস ক্রাউলি সুমন বড়ুয়া, নুরুন নবী দিপু, ইমরুল কায়েস, সাইফুল ইসলাম, সিডনী রবার্টসন। আরও উপস্থিত ছিলেন সাবেক ওপিএ সভাপতি রোশাঙ্গীর বাচ্চু, আশফাক কাদরি, শওকত দোভাষ, এন্সলেম মার্টিন, বদিউর রহমান, বিশ্বজিৎ দেব, ডানকান পেরেইরা, নেওয়াজ এ খান রিমন, ইমরান হোসেন ইমু, মহিউদ্দিনসহ সদস্যবৃন্দ।

পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতি : পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল গত ৩ মার্চ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ বদিউল আলম। সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন, লোকমান হোসেন পাপ্পু, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফোরকান, মুহাম্মদ বেলাল, সদস্য মোহাম্মদ ফোরকান, আবদুর রহিম, আমির হোসেন, মোহাম্মদ নুরুল কবীর, আলী আজগর, মোজাম্মেল হক প্রমুখ। সংগঠনের সভাপতি বদিউল আলম টেম্পো সমবায় সমিতির নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকে : চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের ইফতার মাহফিল ও আলোচনা সভা সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় গত ২৭ ফেব্রুয়ারি কুইন্সের জামাইকাস্থ ইকরা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশনেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম, মোহাম্মদ সেলিম, কামাল হোসেন মিঠু, সারওয়ার জামান (সিপিএ), এনাম চৌধুরী, আবুল কাশেম চট্টলা, তারিকুল হায়দার চৌধুরী, আবু তালেব চৌধুরী চান্দু, সারওয়ার হোসেন, সাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ জাকির, মতিউর রহমান চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, চৌধুরী আজিজ সোহেল, মোহাম্মদ আরিফ চৌধুরী, ফরিদ আহেমদ চৌধুরী, মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মহিম উদ্দিন, মোহাম্মদ আক্তার হোসেন এবং মোহাম্মদ জাবের শাফি।












