আনোয়ারার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে গত বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অথিথি ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। সঞ্চালনা করেন অশ্রু কনা কর।
ড. বিপ্লব গাঙ্গুলী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সৎ লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মো. ফেরদৌস হোসেন সাফল্যের সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
হাবিবুল উলুম দাখিল মাদ্রাসা : সাতকানিয়া পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাওলানা নুরুল আলম ফারুকীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষানুরাগী আবুল বশর আবু। শিক্ষক মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মাওলানা সগীর আহমদ, অ্যাড. মোহাম্মদ জসিম উদ্দীন। উপস্থিত ছিলেন এ এস এম টুন্টু মেম্বার, গিয়াস উদ্দীন, আবু ছালেহ প্রমুখ।
মেহেরআটি নুরুদ্দিন শাহ দাখিল মাদরাসা :
পটিয়ার মেহের আটি নুরুদ্দিন শাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাওলানা কাজী মুহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জামাল ছাত্তার মিয়া। উদ্বোধক ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন আ.লগিনেতা হারুনুরউর রশীদ চৌধুরী এজাজ। বক্তব্য রাখেন কে এম আকতার হোসেন, নুর মোহাম্মদ, নুরুল ইসলাম চৌধুরী, সামশুল আলম মাঝি, নুরুল আলম মেম্বার, আবু সিদ্দিক, কোরবান আলী, আজমগীর টিপু, শফিউল আলম নিজামী প্রমুখ। প্রধান অতিথি বলেন, আলোকিত দেশ ও সমাজ গড়তে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের শিক্ষার পাশপাশি কারিগরি শিক্ষা গ্রহন করার আহবান জানান।
ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল : ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. এনায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস.এম. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মো. আ. রহমান ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মল্লিক।
বক্তব্য প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বাশার, সহকারী প্রধান শিক্ষক মো. মিরাজ মাহমুদ, মো. আশ্রাফুল ইসলাম, তাওহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল আমিন, কাজল কুমার দে, রণি চৌধুরী, রিয়াজুল ইসলাম, বিপ্লব মীর, সাবিনা আক্তার লাকী, আতিকুর রহমান, শ্যামলী বাড়ই, আবুল বাশার, ফারজানা আক্তার, রোজিনা আক্তার, জেসমিন আক্তার, মো. জাহিদ হোসেন, মো. হেলালুজ্জামান, শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন মারুফা আক্তার।
উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় : রাউজান প্রতিনিধি জানান, উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল হলরুমে সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মানস কুমার দাশগুপ্ত। সহকারী শিক্ষক হুমায়ুন রশীদ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মো. রোশাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন মো. হাবিব উল্লাহ, মো. আলাউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেন, দীপঙ্কর বড়ুয়া, মো. ওসমান গণি। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, পায়েল রাণী দে, মো. ইউচুপ, দৌলতুর রহমান, সানজিদা আলী ফারজানা আকতার। প্রেস বিজ্ঞপ্তি।












