সাতকানিয়ায় বিএনপি : সাতকানিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিলে জামায়াতের আমির উপহাস করেছিল। এখন তারাই (জামায়াত) ফ্যামিলি কার্ড দিতে মানুষের কাছ থেকে আইডি কার্ড খুঁজছে। কোন চোখ রাঙানি চলবে না, সন্ত্রাসীদের প্যাকেট করা হবে। আমরা ন্যায়ের পক্ষে আছি, জনগণ তা বুঝে গেছে। অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজি, মাটি ও বালু কাটা চলবে না। সকল ধরনের অপরাধ দমনে তারেক রহমানকে একটু সময় দিন। গতকাল শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা আনোয়ারুল হক কাদেরীর বাড়ি সংলগ্ন মাঠে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, শুধু রমজান মাস নয় ; পুরো বছর মানুষের সাথে সোহার্দ্য ও সমপ্রীতির বন্ধন সুদৃঢ রেখে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করতে হবে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, এড. এরশাদুর রহমান রিটু, দিদারুল হক, সরওয়ার কামাল চেয়ারম্যান, সাহাব উদ্দিন রাশেদ, নুরুল আবসার, মিজানুর রহমান, হাসান আলী ও ডা. আব্দুল হামিদ। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এড. হাফিজুল ইসলাম মানিক, খোরশেদুল আলম, দিদারুল আলম টিপু, মুহিবুল হক আতিক, আবু তাহের, জোনায়েদুল হক মকসুদ ও মো. এরশাদ প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মো. মোদ্দাচ্ছির বিন ইসমাইল।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিল : মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানুল মুবারক উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মাসব্যাপী ইফতার আয়োজনের চলমান ধারাবাহিকতায় শুক্রবার (৬ মার্চ) পবিত্র মাহে রমজানে গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় ইফতার মাহফিল গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা–এ–পাক সংলগ্ন ইবাদাতগাহে আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় দরবারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসুল আজম মাইজভাণ্ডারীর জিম্মাদার, মুন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ ছোট হুজুর কেবলা কাবা। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত এমপি সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক নাজমুল হক রাজু, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাসুদ মাহমুদসহ প্রমুখ। আনজুমানের যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য রাখেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী। মাহফিলে আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সকল দায়রা, শাখাসহ আশেকানে গাউসুলআজম মাইজভাণ্ডারীগণ উপস্থিত ছিলেন। ইফতার তাওল্লোদে গাউছিয়া ও মিলাদ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রাম : পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের দোয়া ও ইফতার মাহফিল গত রবিবার চট্টগ্রাম ক্লাবের ট্যারেস হল রুমে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এজেএম গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে চট্টগ্রামে অবস্থানরত পেকুয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নসরুল কদির। পরিষদের যুগ্ম সম্পাদক এ.এন.এম সোহাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবচার। আরো বক্তব্য রাখেন ইফতার ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আরিফ আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার আলম, যুগ্ম সাধারণত সম্পাদক বেলাল উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইবরাহীম। প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি এস.এম মোরশেদ জাফর চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, ড. মোহাম্মাদ ইকবাল, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, নাহার এগ্রো গ্রুপের ডিজিএম আলা উদ্দিন চৌধুরী, জিএমসি স্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক রায়হান আজাদ।

মোহরা ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী : চান্দঁগাঁও থানার অন্তর্গত মোহরা ৫নং ওয়ার্ডের অধীনে বাংলাদেশ জামায়াত ইসলামী নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র কমিটি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জসিম উদ্দিন সরকার। এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ওমর ফারুক, নাজিম উদ্দিন রনি, আব্দুর রহিম, শাহিন শিকদার। এতে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম, আশরাফ, মোরশেদ, সিরাজ, আব্দুর রহিম (সেক্রেটারি) আলাউদ্দিন, ইমন, ইরান, মোঃ জিকু, মারুফ, কামরুল হাসান জিকু, কফিলসহ অত্র এলাকা জনসাধারণ যুব সমাজের অংশবিশেষ।

মানবতার বাতিঘর : বায়েজিদ থানাধীন কুলগাঁওস্থ সামাজিক সংগঠন মানবতার বাতিঘরের উদ্যোগে ৫ মার্চ মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সারাং বাড়ী চত্বরে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইদ্রিস আলম। বিশেষ অতিথি ছিলেন আবু সৈয়দ আজম, মোঃ সেলিম, ডাঃ মনির আজাদ, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, আকতার হোসেন, মামুন, আলাউদ্দিন, হোসেন ফরিদুল আলম রাব্বি প্রমুখ।

পটিয়া সচেতন নাগরিক ফোরাম : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের প্রধান সমন্বকারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে পটিয়া ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে পটিয়ার গুণীজন ও বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর আবু তৈয়ব। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম। স্বাগত বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন রাজনীতিবিদ স ম ইউনুস, সাংবাদিক এস এ একে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুল হাকিম রানা, ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মাস্টার শ্যামল দে, রাজনীতিবিদ ইদ্রিস পানু, ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, সংগঠক মোহাম্মদ নুরুল করিম আনসারী, পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর, মোহাম্মদ হোসাইন, এ টি তাহের, সংগঠক জসীম উদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, মো. এমরান, মো. হোসেন, মুনির উদ্দিন ইখতিয়ার, আবদুর রহীম খন্দকার, আরিফ হোসেন সবুজ, জোনাইদুল ইসলাম, আজাদ হোসাইন রানা, আবু হানিফ, হাসান মুরাদ, পটিয়া সচেতন ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম, মোহাম্মদ তারেক, শিবলু, জয়নাল আবেদিন, আবু তাহের, জসিম উদ্দিন শিবলী, আইরিন সুলতানা, এস এম আবু হেনা, মোরশেদুর রেজা সবুজ, মাহমুদুল হক, মোহাম্মদ জাবেদ, পারভেজ, খন্দকার আমজাদ প্রমুখ। আলোচনা পর্বে বক্তারা পটিয়ার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আনোয়ারা জাফর–আয়েশা ফাউন্ডেশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারার সামাজিক ও মানবিক সংগঠন জাফর–আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার বাড়িতে এটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রাজনীতিবিদ, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এতিম শিক্ষার্থীসহ এক হাজারেরও বেশী স্থানীয় ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।
জাফর–আয়েশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ সিকদারের সার্বিক ব্যবস্থপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবদুল খালেক শওকী। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পুত্র তরুণ শিল্প উদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, জেলা বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, আবদুল মতিন চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, মো. ইউনুচ চৌধুরী, ইসলাম মিয়া, নঈম উদ্দীন, মো. ইসহাক, মো. ইব্রাহীম, আতিকুর রহমান প্রমুখ।

চবি ৩৩ ব্যাচ : বন্ধুত্বের মেলবন্ধনে, প্রাণের উচ্ছাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন।
শুক্রবার (৬ মার্চ) নগরের একটি রেষ্টুরেন্টে শতাধিক বন্ধুর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার মাহফিলে উপস্থিত চবি ৩৩তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক সফিক চৌধুরী বলেন, বন্ধুদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসা অটুট রাখতেই আমাদের এই ইফতার আয়োজন। ইফতার মাহফিলে ৩৩ ব্যাচের সদস্য মুজেলুজ্জামান (সুমি), মাহমুদ, মারুফ, ঝুমুর, লাকী, কনিকা, সুইট, হেদায়েত, মহসিন, মাসুদ, রাসেল, ফরহাদ, রাশেদ, আজিজ, নিয়াজ, পাভেলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী ফোরাম আন্দরকিল্লা শাখা : গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কোতোয়ালী থানা, আন্দরকিল্লা শাখার উদ্যোগে চট্টগ্রামস্থ আন্দরকিল্লা একটি টাওয়ার এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড “এ” ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান এমপির পুত্র ব্যারিস্টার তানজিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবু, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনিসুল হক আনিস, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আলী আজগর, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. আজাদ, চট্টগ্রাম মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সাগর, পটিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন নিশান, নাজিম উদ্দিন সৌরভ, মাসুদ রানা সোহেল, আব্দুস সাত্তার, আবুল কালাম, মহিউদ্দিন আহমদ, রবিউল ইসলাম, মিজানুর রহমান, মাইন উদ্দীন, নুরুল আবসার, সাইফুল ইসলাম, মো. লোকমান, রাকিবুল ইসলাম বাবলু, সূর্য চৌধুরী, মো. মোবারক, তাজুল ইসলাম, ইদ্রিস আলম, আকবর, ইমরান, আমান প্রমুখ।

আল–হাইথাম ওয়েলফেয়ার ট্রাস্ট : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজানের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে আল–হাইথাম ওয়েলফেয়ার ট্রাস্ট। সমপ্রতি চট্টগ্রামের মরিয়মনগরে ৪০০–এর অধিক অসহায় ও রোজাদার পরিবারের মাঝে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। এদিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আনিসুল ইসলাম শাহেদ। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহ, সওদাগর পাড়া মসজিদ কমিটির সভাপতি লোকমানুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সওদাগর, ডা. মো. হোসেন প্রমুখ। ট্রাস্টের মরিয়মনগরের সকল ওয়ার্ডের এডমিনবৃন্দ ও একদল স্বেচ্ছাসেবকের সহায়তায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সামগ্রী সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়।

বোয়ালখালীতে গাউসিয়া কমিটি : বোয়ালখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ সারোয়াতলী ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান, মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল এবং শুকনো ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আহমদ সেলিম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ–সভাপতি মুহাম্মদ তৌহিদ ও সাধারণ সম্পাদক শাহ আলমের যৌথ সঞ্চালনায় দেলাওয়ার হোসেন সও: মাদ্রাসা মিলনায়তনে গত শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সিনিয়র সহ–সভাপতি এস এম মমতাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুল হক, সহ–অর্থ সম্পাদক মুহাম্মদ ফরহাদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মুহাম্মদ মাহাফুজ ইসলাম, ইউনিয়ন শাখার মুহাম্মদ দিদার আলম সিকদার, নরুল আলম সিকদার, মুহাম্মদ হাশেম প্রমুখ। প্রায় ১১১টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ এবং তিন’শ জন রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

জহুরুল হক স্মৃতি লিল্লাহ ফাউন্ডেশন : জহুরুল হক স্মৃতি লিল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে মধ্যম মাদার্শা কাজী বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, বস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান গত শনিবার বিকালে শাহাবুদ্দীন ম্যানশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জহুরুল হক স্মৃতি লিল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান শাহবুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ জাহেদুল আলমের পরিচালনায় ইফতার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–মধ্যম মার্দাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান বাদশা, চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার সোহরাব দস্তগীর, পদুয়া ডিগ্রী কলেজের প্রফেসর বাবু বিকাশ নন্দী, প্রবীন রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ শাহ আলম, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম আকরাম, লিডার্স স্কুল এন্ড কলেজের পরিচালক জোবায়ের আরেফিন, জানে আলম জিতু, ফখরুল হাসান, মোঃ ফাহিম, মোঃ আজম, মোঃ তানিম, মোঃ মিনহাজ, মোঃ নেজাম উদ্দিন, মোঃ মিরাজ, মোঃ নুরু উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা ইফতার, বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করেন।










