স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ গত ৯ জুন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ সেবাশ্রম অঙ্গনে পরিষদের সভাপতি শ্রীকান্ত দের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সহ–সাধারণ সম্পাদক কৃপারুপানন্দজী মহারাজ। অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. জুয়েল দাশ, রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক চন্দন দত্ত। বার্ষিক আয়–ব্যয়ের বিবরণী পাঠ করেন সুখবরণ চৌধুরী।
দ্বিতীয় অধিবেশনে বাবলু শীলকে সভাপতি ও চন্দন দত্তকে সাধারণ সম্পাদক এবং রাজীব দেকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












