বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা ৫নং সারোয়াতলী ইউনিয়নে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের গ্রামের বাড়ি সারোয়াতলীতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, পরিষদের সদস্য এিদীপ চৌধুরীর সঞ্চালনায় জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৪ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাসুদেব চৌধুরী, নারী নেত্রী নেলি চৌধুরী, সন্ধ্যা চৌধুরী, মনা চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ দিদার, মোহাম্মদ রহিম, অগ্রদুত চৌধুরী, জুয়েল চৌধুরী, রতন চৌধুরী, তপন ঘোষ, রঞ্জন বোস, জনি শীল, রনি শীল,নয়ন শীল, দীপেন চৌধুরী, সুজয় শীল, অভি শীল, স্বপন চৌধুরী। এসময় বক্তারা বলেন, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার আমাদের গ্রামে জন্মগ্রহণ করার কারনে সংগ্রামী মানুষের কাছে সারোয়াতলী গ্রামটি তীর্থস্থান হিসেবে পরিচিত। মেধাবী তারকেশ্বর দস্তিদার পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় খুব অল্প বয়সে দেশকে ব্রীটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে মাস্টারদা সূর্য সেনের দলে যোগদান করেন। বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের পথ ধরে সারোয়াতলী গ্রাম থেকে প্রায় ত্রিশ জন সন্তান ব্রীটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। এদের আত্মত্যাগের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষের সবচেয়ে প্রীয়তম সম্পদ হল তার জীবন সে জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করেছেন মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার। বক্তারা আরও বলেন, বিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একসূত্রে গাঁথা। বিপ্লবীদের পথ ধরে এদেশের মানুষ ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ বির্নিমাণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে হত্যা মামলার আসামি সীতাকুণ্ডে আটক
পরবর্তী নিবন্ধসেন্ট কসমো স্কুলের সেলাই মেশিন বিতরণ