বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানকে ওএসডি করার পর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। গতকাল থেকেই এই আদেশ কার্যকর হয়েছে বলেও সূত্র জানিয়েছে।












