বিনিয়োগের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা গেলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আসবে, তেমনি বেকারত্ব দূরীকরণও খুব সহজ হবে। তাই সামনের দিনে সুযোগ আসলে আমরা নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরীতে কাজ করব ইনশাল্লাহ। এতে করে আমাদের বেকারত্ব কমে সমাজে অরাজকতা নিন্মগামী হবে। আগামীর চট্টগ্রাম–৪ নির্বাচনী এলাকা হবে সমন্বিত উদ্যোগের একটি মডেল।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি, ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, আজমল হুদা রিংকু, জমির উদ্দিন, রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান হাবিব, মাহবুবুল আলম, নুরুল আকবর কাজল, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, ফজলুল হক মিলন, আলী আক্কাস, বেলায়েত হোসেন বুলু, আহাদ আলী সায়েম, রাজিব উদ্দিন আকন্দ, মহানগর ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী শরিফুল ইসলাম তুহিন, জানে আলম, জহির উদ্দিন টুটুল, সজল, হাসান, নুরুল আলম নুরু, নাজিম উদ্দিন, গোলাম কিবরিয়া, গোলাপ, কমল প্রমুখ। নুরীয়া মাদ্রাসা মাজার জেয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই গণসংযোগ দিনব্যাপী উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং মানুষের সাথে কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।












