বিজয়’৭১ এর উদ্যোগে সেবা সংস্থার সহযোগিতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা গত ২৭ ফেব্রুয়ারি মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমিতে অ্যাড. নীলু কান্তি দাশ নীলমনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজয়’৭১ স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. মাহফুজুল হক। সংবর্ধিত অতিথি ছিলেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। উদ্বোধন করেন বিজয়’৭১ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন লায়ন ডা. আর. কে রুবেল। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক আবছার উদ্দিন অলি। বিচারক ছিলেন তমাল চক্রবর্ত্তী রুবেল, অচিন্ত্য কুমার দাশ, খালেদা আক্তার চৌধুরী, শিমলী চৌধুরী, মম দাশ। বিশেষ অতিথি ছিলেন ফোরকান রাসেল, আনিসুর রহমান ফরহাদ। উপস্থিত ছিলেন শিল্পী অনামিকা তালুকদার, রিটন কান্তি দাশ, শংকর বড়ুয়া, দিলীপ সেন, অরুণ কান্তি চক্রবর্ত্তী, বিজয় দাশ, মীম দাশ,মম দাশ, রাজীব চক্রবর্ত্তী প্রমুখ। বক্তারা বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাংস্কৃতিক চর্চাকে একুশের আলোয় আলোকিত করে বদলে যাওয়া দেশকে ধারণ ও লালন করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে বাংলাভাষার চর্চাকে বেগবান করে তুলতে সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে।











