দাদুর কাছে গল্প আছে ভীষণ মজার মজার
সেসব গল্প শুনি আমি রোজ কয়েকবার।
দাদুর গল্পে আমি কাঁদি, কাঁদে দাদুও
কান্নার সাথে দাদুর গল্পে আছে জাদুও।
দাদুর মুখে একাত্তরের গল্প শুনি বেশি
গল্পগুলোর শেষে আছে বিজয়ের হাসি।
আজহার মাহমুদ | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ
