বিশ্বনন্দিত বিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণাগারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল সোমবার। তিনি ছিলেন আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক। আহরণের উদ্যোগে তাঁর জীবন ও গবেষণার বিষয় নিয়ে জুনিয়র গ্রুপে (৫ম–৮ম) ‘বিশ্বনন্দিত বিজ্ঞান প্রতিভা জামাল নজরুল ইসলাম’ এবং সিনিয়র গ্রুপে (৯ম–উচ্চতর স্তর) ‘মহাবিশ্বের অন্তিম পরিণতির প্রবক্তা বিস্ময়কর বিজ্ঞান প্রতিভা জামাল নজরুল ইসলাম’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র স্তরে অংশগ্রহণ করে নাদিরা আনজুম মজুমদার রাহা, আহমেদ নাবিল শাইয়াত, দেবোত্তম বড়ুয়া, দীপান্ত ভট্টাচার্য্য, সংহিতা রুদ্র অষ্মি, প্রাণজয় গিয়াস, আকীদ ইকবাল হক, অঙ্কিতা রুদ্র, ইরফান উদ্দিন মজুমদার প্রমুখ। প্রতিযোগিতায় ১০ নম্বরে ৬–৬.৯ প্রাপ্তদের ‘ভালো লেখক’, ৭–৭.৯ প্রাপ্তদের ‘উত্তম লেখক’, ৮–৮.৯ প্রাপ্তদের ‘উৎকৃষ্ট লেখক’ এবং ৯–১০ প্রাপ্তদের ‘চমৎকার ক্যাটাগরির লেখক’ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১৯ মার্চ বিকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলাফল ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












