বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণ এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে বেগবান করার প্রত্যয়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল ডিবেটিং ক্লাবের অভিষেক এবং শপথ গ্রহণ অনুষ্ঠান ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড.এস.এম শোয়েভ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, আমন্ত্রিত দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসাধারণ সম্পাদক মুন্না মজুমদার, ডিভেটিং ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন। শাহরিয়ার তৌফিক নাদিম এবং নিশু রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক জিনুফার ইয়াসমিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবিহা জাহান, ফার্মেসী বিভাগের শিক্ষক নাসরিন জুবাইদা, জান্নাতুল মাইসা বিনতে কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষোলশহরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিনব্যাপী ‘সনিক স্কেপস’ কর্মশালা