বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্ট্রাল আইটি ক্লাবের অভিষেক

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৫২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্ট্রাল আইটি ক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া। সম্মানিত অতিথি ছিলেন রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। আইটি ক্লাবের সদস্য শিক্ষার্থী কুররাতুল আইন এবং অভিষেক গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইটি ক্লাবের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক আকাশ বড়ূয়া, আইন বিভাগের শিক্ষক তওহিদুল ইসলাম জিহাদী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক নাইম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক ও ফার্মেসী বিভাগের শিক্ষক মোঃ আরমান, নবগঠিত আইটি ক্লাবের সভাপতি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহরিয়ার ফয়সাল কমল ও জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ছাত্র সাফায়েত হোসেন।

উপাচার্য বলেন, অবাধ তথ্য প্রবাহ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবী এগিয়ে যাচেছ। বর্তমানে যুগোপযোগী, দক্ষ মানবসম্পদ তৈরী করার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পৃথিবীতে যে দেশ তথ্য প্রযুক্তি খাতে বেশী উন্নত বিশ্বে তার অবস্থানও এগিয়ে থাকবে। শুধু মাত্র কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররাই তথ্য প্রযুক্তি ব্যবহার করবে এমন কিছু নয়। আমাদের সকলকে প্রযুক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আমি আশা করি সেই লক্ষ্যে আইটি ক্লাব তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে। এতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহরিয়ার ফয়সাল কমলকে সভাপতি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী সৈয়দা তাসফিয়া তাবাস্‌্‌সুম সহসভাপতি, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ছাত্র সাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তৌহিদুর আলম সায়েমকে সহসাধারণ সম্পাদক, আইন বিভাগের ছাত্রী কাইফা আজমীকে কোষাধক্ষ্য, ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র ইমন বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান আইটি ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্যালেন্টপুলে বৃত্তি পেল উদিতি দাশ
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল