বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের কনসিলিয়াম ফর স্কীল ডেভেলপমেন্ট এর উদ্যোগে কেস সামারি কম্পিটিশন ২০২৫–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৮ ফেব্রুয়ারি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মঞ্জুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ। আইন বিভাগের শিক্ষার্থী দুর্জয় নন্দী ও জাহিন ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, শিক্ষক তওহিদুল ইসলাম জিহাদী। উপস্থিত ছিলেন আইন বিভাগের ফারহাত ইসলাম, ফাহিমা আকতার মজুমদার, নাইমা আকতার, প্রাঞ্জল দত্ত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আইন পেশা এমন একটি পেশা যা যুক্তি এবং প্রমাণের উপর নির্ভর করে আপনার দক্ষতা। নিজেকে একজন দক্ষ আইনজীবী হিসেবে উপস্থাপন করতে হলে আপনাকে জানতে হবে কিভাবে আপনি আদালতে বিচারকের নিকট আপনার বিষয়গুলো উপস্থাপন করবেন। বিচারিক আদালতে নিজের যুক্তি ও প্রমাণসমূহ সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে আপনি নিজেকে একজন দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারবেন।
প্রতিযোগিতায় মো. জমির উদ্দিন প্রথম, নাফিসা নাওয়াল খানম দ্বিতীয় ও শেখ মোহাম্মদ মারুফ তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন সেমিষ্টারের শিক্ষার্থীরা ৫৪টি কেস সামারি উপস্থাপন করে। প্রেস বিজ্ঞপ্তি।











