বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আইকিউএসির কর্মশালা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইকিউএসির উদ্যোগে ‘ATF Sub-Project Proposal Writing শীর্ষক এক কর্মশালা আইকিউএসির পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম আইকিউএসির পরিচালক ও ফরেষ্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসাইন, চবি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. অলক পাল ও চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আদনান মান্নান। আইকিইউএসির অতিরিক্ত পরিচালক মো. নুরুল আবছারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ফার্মেসী বিভাগের শিক্ষক জাহেদ বিন রহিম এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

রিসোর্সপার্সনবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা। সেই লক্ষ্যে এই প্রকল্পকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। HEAT Projectএর আওতায় পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা সুবিধা বৃদ্ধি, আধুনিক ল্যাব স্থাপন, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষকশিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ ও দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা অনুদান, স্কলারশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংযোগ জোরদার করাও এই প্রকল্পের লক্ষ্য। তবে এই প্রকল্পের আওতায় অনুদান পেতে হলে অবশ্যই আপনাদের বিভিন্ন ধাপ অতিক্রম করতে হবে। কিভাবে এই প্রকল্পের মাধ্যমে অনুদান পাওয়া যেতে পারে সেই বিষয়ে আজকের এই ওয়ার্কশপে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই সেশন থেকে শিক্ষার্থীরা এই বিষয়ে বহুলাংশে উপকৃত হবেন। এই ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়ানুরাগী ও কলামিস্ট ডা. আলী রেজার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা