বিচারের জন্য প্রস্তুত টিউলিপের ফ্ল্যাট দুর্নীতি মামলা

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত৫ এ বদলির আদেশ দিয়ে ১৬ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, মামলার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া তা অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

টিউলিপের সঙ্গে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে এ মামলায় আসামি করা হয়েছে। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারিরও নির্দেশ দেন বিচারক। ‘অবৈধ সুবিধা দিয়ে’ ঢাকার গুলশান২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলায় টিউলিপ সিদ্দিক ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা১ সরদার মোশারফ হোসেনকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের দুর্দশার কথা জানিয়ে সহায়তা পেলেন তারা
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধের কারণে বাংলাদেশে ১২ লাখ মানুষ গরিব হতে পারে : বিশ্ব ব্যাংক