বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৯ অপরাহ্ণ

হাই কোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি ইমেইলে পাঠানো পত্রের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে তাদের পদত্যাগপত্র দুটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় বিএনপির প্রার্থী আমীর খসরুর গণসংযোগ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘কালার ফেস্ট’ উদযাপিত