বিএনপি সরকার গঠন করলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে

টক উইথ জেনজি অনুষ্ঠানে মীর হেলাল

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘টক উইথ জেনজি’ টকশো। অনুষ্ঠানে অতিথি ও কি নোট স্পিকার ছিলেন হাটহাজারী সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের নানা প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তর দেন তিনি। শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই সাথে ১৯৫২ থেকে ১৯৭১ এবং ২০২৪ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে তরুণদের অবদানের ভিডিও চিত্র তুলে ধরা হয়। টক উইথ জেনজি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবু জুনায়েদ আসাদ। শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ দূষণ, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন এবং আগামীর নির্বাচনে তরুণদের ভূমিকা এবং তাদের প্রত্যাশা নিয়ে প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার মীর হেলাল। এই আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানে শিক্ষা নিয়ে একজন শিক্ষার্থীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তাহলে তারা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। আবশ্যিক বিদেশি ভাষা শিক্ষা, ইন্ড্রাস্ট্রিয়াল বেইজড এডুকেশন নিয়ে পরিকল্পনার করবো। হালদা নদীর দূষণ ও অবৈধ বালু উত্তোলনকারীদের নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, হালদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে
পরবর্তী নিবন্ধপিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার