মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল চট্টগ্রাম–৮ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র সর্মথনে কালুরঘাট ব্রিজ থেকে একটি গণমিছিল কাপ্তাই রাস্তার মাথা আরাকান সড়ক হয়ে মৌলভীবাজার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
গণমিছিল উত্তোর সমাবেশে মোরশেদুল আলম কাদেরী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন। ধানের শীষ বিজয়ী হলে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে। সারাদেশে ব্যাপক উন্নতি সাধিত হবে। ধানের শীষ গণতন্ত্র, ন্যায় ও আল্লাহর নিয়ামতের প্রতীক। সমাবেশে নেতৃত্ব দেন প্রাক্তন কাউন্সিলর মোঃ নাজিম আহমেদ ও মোঃ আজম। সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ–সভাপতি মোঃ ইদ্রিস মিঞা, জানে আলম জিকু, মোঃ ফিরুজ খান, মোঃ ইয়াছিন, মোঃ ইকবালুর রহিম চৌধুরী, আবু বকর সিদ্দীক, মানিক চৌধুরী সহ আরও অনেক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












