চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম আরও গতিশীল করতে ‘নির্বাচনী পরিচালনা কমিটি’র ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। নগরীর কদম মোবারক কে. এম. ওয়াই স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূরের সভাপতিত্বে এবং নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা হারুন জামান, আহমাদুল আলম চৌধুরী রাসেল, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, মাহবুব রানা, মনজুরুল আলম চৌধুরী ও জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে নগর যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম এ হামিদ, এম এ রাজ্জাক, জসিম মহিউদ্দিন খান, হাসান রাজিব, আখতার হোসেন মনু, মোঃ হেলাল, কলিম উদ্দিন, রবিউল আলম, রবি, সরোয়ার আলম, প্রসান্ত কুমার, মোহাম্মদ আবুল বশরসহ আরও অনেকে।
এতে বক্তারা বলেন, নির্বাচনী পরিচালনা কমিটির এই ক্যাম্পটি আগামী নির্বাচনে জনগণের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আমাদের প্রচারণার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি।












