বন্দর থানা বিএনপির সাবেক সহ–সভাপতি, বাংলাদেশ শিপিং এজেন্টস’ এসোসিয়েশনের সমপ্রতি নবনির্বাচিত পরিচালক, মুক্ত বিহঙ্গ ক্লাবের সভাপতি ও হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং কমিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস (সেন্টু) গতকাল শনিবার সকাল ১১.০০টায় চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা শনিবার রাত ১০.৩০ টায় হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রি আমির খসরু মাহমুদ চৌধুরী (এম.পি.) গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আব্দুল কুদ্দুস সেন্টু এর অবদান উল্লেখযোগ্য। তাঁর কর্মকান্ডের জন্য তিনি নেতাকর্মী ও এলাকাবাসির কাছে স্বরণীয় হয়ে থাকবে। মাননীয় মন্ত্রি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এদিকে এই বিএনপি নেতার মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক, সিজেকেএস এ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ, সিজেকেএসের কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস ক্লাব সমিতির কর্মকর্তাবৃন্দ ও সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য শোক প্রকাশ করেন। এছাড়া এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, মো. শাহাবুদ্দিন জাহাঙ্গীর, সিরাজুদ্দীন মো. আলমগীর, মো. মশিউর আলম স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, আবুল হাশেম বক্কর, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, মো. সালাউদ্দিন জাহেদ, মো. শকওত আকবর, মো. হারুন অর রশীদ, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. রাশেদুর রহমান মিলন, মো. জসিম উদ্দিন, মো. আলী আহসান রাজু, মো. সাইফুল আলম খান আবদুল কাইয়ুম সেন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন আলহাজ্ব শওকত আকবর ও এম. ডি মহসীন মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










