বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার শিলকূপ টাইমবাজারস্থ সুলতান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। শিলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুসের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, শিলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, মোহাম্মদ মহসিন, জেলা বিএনপি নেতা মোরশেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দু ছবুর, বোরহান উদ্দিন মিজান, ফরিদুল আলম রানা, আবদুর রহমান, আনসার উল্লাহ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের নেতা তারেক রহমান সরকার গঠন করে একের পর এক চমক দেখাচ্ছেন। তিনি অল্প সময়ের মধ্যে দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামীতে বিএনপির নাম উজ্জ্বল করতে আপনারদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











